বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
আর্জেন্টিনার বিশ্বকাপ জয় দেখতে চান ব্রাজিল ফুটবল কর্মকর্তা

আর্জেন্টিনার বিশ্বকাপ জয় দেখতে চান ব্রাজিল ফুটবল কর্মকর্তা

অনুসন্ধান ডেস্ক : আর মাত্র দুটি ম্যাচ জিতলেই ৩৬ বছরের আক্ষেপ ঘোচাবে আর্জেন্টিনা। সেই লক্ষ্যে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসিরা।

আর এবারের বিশ্বকাপ যাতে আর্জেন্টিনা জেতে, তেমনটিই চাচ্ছেন চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) ভাইস প্রেসিডেন্ট ফের্নান্দো সার্নে।

সার্নের দেশ অবশ্য কাতারে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে। শেষ আটের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে স্বপ্ন ভঙ্গ হয় নেইমারের ব্রাজিলের।

নিজেরা বিদায় নিলেও প্রতিদ্বন্দ্বী দেশ আসরে টিকে থাকায় অনেক ব্রাজিলিয়ান খুশি হয়েছেন। এদের মধ্যে অন্যতম সার্নে। তিনি চান মেসিরা যাতে দক্ষিণ আমেরিকায় শিরোপা ফিরিয়ে আনতে পারেন।

এ নিয়ে সংবাদ মাধ্যমে সার্নে বলেন, ‘আমাদের এই একটি জায়গা ঐক্য থাকতে হবে। এখন আমরা সবাই আর্জেন্টাইন। আমি আশা করি তারা দক্ষিণ আমেরিকায় শিরোপা নিয়ে আসবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯