বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
মেসির সঙ্গে কার ‘ঝগড়া’ হলো!

মেসির সঙ্গে কার ‘ঝগড়া’ হলো!

অনুসন্ধান ডেস্ক:: শুক্রবার দিনগত রাতে কাতার বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে লিওনেল মেসিদের আর্জেন্টিনা।

এদিন ৩৫ মিনিটে মেসির পাস থেকে বল পেয়ে গোল নিশ্চিত করেন মলিনা। ম্যাচের ৭৩ মিনিটে মার্কোস আকুনইয়া প্রতিপক্ষ বিপদসীমায় ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেই পেনাল্টি থেকে মেসি গোল করে ব্যবধান দ্বিগুন করেন। বিশ্বকাপে এটা মেসির ১০ম গোল।

খেলার ৮৩ মিনিটে দুর্দান্ত হেডে গোল করে ব্যবধান কিছুটা কমান ডাচ তারকা ওয়াউট উইঘোর্স্ট। খেলা শেষ হতে তখন মাত্র ১মিনিট বাকি ছিল। ১ মিনিট কাটিয়ে দিতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হতো আর্জেন্টিনার।

কিন্তু শেষ মুহূর্তে ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিক পায় নেদারল্যান্ডস। দারুণ বুদ্ধিদীপ্ত ফ্রি কিক থেকে গোল করে ডাচদের ঐতিহাসিকভাবে (২-২) গোলে সমতায় ফেরান উইঘোর্স্ট।

নির্ধারিত সময়ে ২-২ ব্যবধানে খেলা ড্র হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৩০ মিনিটে আর কোনো গোল না হওয়া খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।
পেনাল্টি শুটআউটের পর নেদারল্যান্ডসের কোচ লুই ফন গাল ও তার সহকারী কোচ এডগার ডেভিডসের সঙ্গে উচ্চা বাক্য বিনিময় হয় মেসির।

মেসি হাত দিয় স্পষ্টভাবে ডেভিডসকে একটি অঙ্গভঙ্গি করেন। মেসি সম্ভবত বলছেন যে, তারা যেন আগের মতো কথা না বলে, কারণ এখন তারা বিশ্বকাপ থেকে বাদ পড়া দল।

আগামী ১৩ ডিসেম্বর রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

সূত্র: মার্কা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯