বুধবার, ২৯ Jul ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বিয়ের ২৪ দিনে সেই ব্রাজিল তারকাকে ‘ডিভোর্স’ দিলেন স্ত্রী!

বিয়ের ২৪ দিনে সেই ব্রাজিল তারকাকে ‘ডিভোর্স’ দিলেন স্ত্রী!

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিয়ের মাত্র ২৪ দিনের মাথায় ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার আদ্রিয়ানোর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল তার স্ত্রীর।

কিছুদিন আগে ৪০ বছর বয়সি আদ্রিয়ানো মাইকেলা মেসকুইটারকে (২৫) বিয়ে করেন। কিন্তু বিয়ের মাত্র সাত দিন পর দুজন আলাদা থাকতে শুরু করেন।

ব্রাজিলের স্থানীয় গণমাধ্যম এক্সট্রা গ্লোবো ডটকমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান।

এক্সট্রা গ্লোবোর দাবি- বিয়ের এক সপ্তাহ পর বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে একটি অনুষ্ঠান করার পরিকল্পনা করা হয়েছিল, সেটিও বাতিল করেছে এই জুটি।

বিয়ের কয়েক দিন পর বন্ধুদের সঙ্গে দক্ষিণ ব্রাজিলের পেনহায় গিয়েছিলেন আদ্রিয়ানো। একটি ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে যান তিনি। দুই দিন পর বাড়ি ফিরে আসলে সেখানে তার অবস্থান নিয়ে মাইকেলার ঝগড়া হয়।

বিয়ের নথি হাতে স্ত্রী মাইকেলার সঙ্গে কয়েক দিন আগে এই ছবি সমাজমাধ্যমে দেন আদ্রিয়ানো। বিয়ের নথি হাতে স্ত্রী মাইকেলার সঙ্গে কয়েক দিন আগে এই ছবি সমাজমাধ্যমে দেন আদ্রিয়ানো।

তারা এখন সোশ্যাল মিডিয়ায় একে অপরকে অনুসরণ করা বন্ধ করেছেন বলে জানা গেছে। মাইকেলারের অ্যাকাউন্টে সাবেক এই ফুটবলারের কোনো ছবি নেই।

ইন্টার মিলানে খেলার সময় থেকেই মাইকেলার সঙ্গে বন্ধুত্ব আদ্রিয়ানোর। সেখান থেকে প্রেম এবং শেষে কয়েক মাস আগে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। গত নভেম্বর মাসে বিয়ে করেন আদ্রিয়ানো ও মাইকেলা।

২০০৬ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলেছিলেন আদ্রিয়ানো। ২০১৬ সালে ৩৪ বছর বয়সে অবসর নেন এই তারকা ফুটবলার।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯