বুধবার, ২৯ Jul ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বিশ্বকাপ দলে পরিবর্তন নিয়ে যা বললেন টি-২০ দলের দায়িত্বে থাকা শ্রীরাম

বিশ্বকাপ দলে পরিবর্তন নিয়ে যা বললেন টি-২০ দলের দায়িত্বে থাকা শ্রীরাম

বিশ্বকাপ দলে পরিবর্তন নিয়ে যা বললেন শ্রীরাম
বিশ্বকাপ দলে পরিবর্তন নিয়ে যা বললেন শ্রীরাম

নিজস্ব প্রতিবেদন>>শ্রীরাম জানিয়েছেন, ত্রিদেশীয় সিরিজে দল পরীক্ষা-নিরীক্ষা করেননি। ক্রিকেটারদের জেনে-বুঝে নিয়েছেন। টপে নাজমুল শান্ত ও সৌম্য সরকার কী ইমপ্যাক্ট রাখেন। সাব্বির রহমানের ইনটেন্ট কী। মেহেদি মিরাজ কেমন করেন। লিটন দাস ওপেনিংয়ে সেরা নাকি তিনে এসব বোঝার চেষ্টা করেছেন।

আবার পেসার সাইফউদ্দিন কতটা প্রস্তুত। তিনি নতুন বলে ভালো নাকি স্লগে। শরিফুল ইসলাম উচ্চতা কাজে লাগিয়ে পেস-বাউন্সি উইকেটের সুবিধা নিতে পারেন কিনা এসব দেখেছেন তিনি। কোচের ওই দেখায় ব্যাটার সাব্বির ও পেসার সাইফউদ্দিন ফেল করেছেন।টি-২০ বিশ্বকাপের ঘোষিত দল পরিবর্তনের সুযোগ রেখেছে আইসিসি। শরিফুল-সৌম্যর তাই খুলতে পারে ভাগ্য। টেকটিক্যাল ডিরেক্টর শ্রীধরন জানিয়েছেন, দল পরিবর্তনের সুযোগটা তারা নেবেন। দলটা তার মাথায় সেটও করা আছে। দু’দিন পরেই যা জানিয়ে দেওয়া হবে।

শ্রীরাম বলেন, ‘সিরিজটি ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে কে কেমন করে সেটা দেখে নেওয়ার সুযোগ ছিল।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল এক রকম আবার ভারত -ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভিন্ন হতে পারে। প্রতিপক্ষ ও কন্ডিশন বিবেচনায় অতিরিক্ত স্পিনার খেলাব নাকি পেসার এই অপশনগুলো পরিষ্কার করে নিলাম।’

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের দলে পেসার শরিফুল ইসলাম রিজার্ভ হিসেবে ছিলেন। তার মূল দলে ঢোকা একপ্রকার নিশ্চিত। একইভাবে সাব্বির রহমানবে বাদ দিয়ে সৌম্যকে অর্ন্তভূক্ত করার সম্ভাবনা জোরালো। শ্রীরাম বলেন, ‘কোন দল বিশ্বকাপে যাবে তা আমরা এখন নিশ্চিত। চূড়ান্ত দল দেওয়ার সময় আছে। দু’দিন দেখি, তারপরে সিদ্ধান্ত জানাবো।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯