বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ফিরছেন নিউজিল্যান্ডের বিপক্ষে,অনুশীলনে সাকিব,

ফিরছেন নিউজিল্যান্ডের বিপক্ষে,অনুশীলনে সাকিব,

অনুশীলনে সাকিব, ফিরছেন নিউজিল্যান্ডের বিপক্ষে
অনুশীলনে সাকিব, ফিরছেন নিউজিল্যান্ডের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদন>>টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ডের মাঠে পাকিস্তানকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলছে টাইগাররা। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ।

সবকিছু ঠিকঠাক থাকলে এই ম্যাচে মাঠে দেখা যাবে অধিনায়ক সাকিব আল হাসানকে। প্রথম ম্যাচ মিস করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি মিস করতে চান না সাকিব নিজেই। আর তাই ক্রাইস্টচার্চে দলের সঙ্গে যোগ দিয়েই পরের ম্যাচে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন এই অলরাউন্ডার।

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের আগের দিন দলের সঙ্গে যোগ দেন সাকিব। ভ্রমণক্লান্তি থাকায় তাকে বিশ্রামে রেখে মাঠে নামে বাংলাদেশ। শনিবার ছিল দলের ঐচ্ছিক অনুশীলন। এদিন লিঙ্কনের নেটে একাই অনুশীলন করেছেন সাকিব। বিসিবির পাঠানো ভিডিওতে দেখা যায়, সাকিব নেটে থ্রোয়ার রমজানের বল মোকাবিলা করছেন।

সাকিবের ব্যাটিং অনুশীলনের একটি ভিডিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে দেখা যাচ্ছে পুল এবং হুক শট নিয়ে কাজ করছেন সাকিব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯