বুধবার, ২৯ Jul ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ভারতের টিকে থাকার লড়াই, শ্রীলঙ্কার সামনে ফাইনাল

ভারতের টিকে থাকার লড়াই, শ্রীলঙ্কার সামনে ফাইনাল

ভারতের টিকে থাকার লড়াই, শ্রীলঙ্কার সামনে ফাইনাল
ভারতের টিকে থাকার লড়াই, শ্রীলঙ্কার সামনে ফাইনাল

নিজস্ব প্রতিবেদন>>পাকিস্তানের কাছে হারে কঠিন হয়ে গেছে ভারতের ফাইনালে ওঠার পথ। ১১ সেপ্টেম্বরের ফাইনাল খেলতে হলে আজ শ্রীলঙ্কার বিপক্ষে জয় ছাড়া পথ নেই রোহিত-কোহলিদের সামনে। টিকে থাকার লড়াইয়ে নিশ্চিতভাবেই বোলিংয়ে পরিবর্তন আনছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

আফগানদের হারিয়ে সুপার লিগ শুরু করা লঙ্কানরা দারুণ ফুরফুরে মেজাজে আছেন। তাঁরা অপরিবর্তিত একাদশ নিয়েই আজ মাঠে নামবেন।জাসপ্রিত বুমরা ও হার্শাল প্যাটেলের অনুপস্থিতিতে ভারতের পেস আক্রমণ বেশ দুর্বল হয়ে গেছে। এক ভুবনেশ্বর কুমার ছাড়া স্কোয়াডে অভিজ্ঞ পেসার নেই বললেই চলে।

আর্শদ্বীপ সিং ভালো বোলিং করলেও গুরুত্বপূর্ণ সময়ে চাপ নিতে পারছেন না। আভেশ খানেরও অবস্থা তো বলাই বাহুল্য। গত ম্যাচে ভারতের সমস্যাটা হয়েছে হার্দিক পান্ডিয়া মার খাওয়ায়। চার ওভারে সর্বোচ্চ ৪৪ রান দিয়েছেন তিনি পাকিস্তানের বিপক্ষে। ভারতের স্পিনাররাও ভালো করছেন না। লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল ছন্দে নেই।

তরুণ লেগি রবি বিষ্ণোয়ি ভালো করলেও সে প্রভাব পড়ছে না। রবীন্দ্র জাদেজা ছিটকে যাওয়ায় তাঁদের বোলিং বিকল্পও কমে গেছে। পাকিস্তানের বিপক্ষে পাঁচজন দিয়েই বোলিং করাতে হয়েছে রোহিত শর্মাকে। আজ শ্রীলঙ্কার বিপক্ষে বোলিংয়ে বাড়তি বিকল্প ও ভারসাম্য আনতে চাইছে তাঁরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯