বুধবার, ২৯ Jul ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
অক্টোবরে অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ দলে সিঙ্গাপুরের ডেভিড

অক্টোবরে অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ দলে সিঙ্গাপুরের ডেভিড

অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ দলে সিঙ্গাপুরের ডেভিড
অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ দলে সিঙ্গাপুরের ডেভিড

নিজস্ব প্রতিবেদন>>অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বসবে টি-২০ বিশ্বকাপের আসর। ঘরের মাঠের ওই আসরের জন্য সকলের আগে দল ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

তাদের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন সিঙ্গাপুরে জন্ম নেওয়া ও সিঙ্গাপুরের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা টিম ডেভিড।

অস্ট্রেলিয়া গত বছর আমিরাতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নেওয়া দলের ওপরই ভরসা রেখেছে। তাদের দলে যুক্ত হয়েছেন টিম ডেভিড। বাদ পড়েছেন কেবল লেগ স্পিনার মিশেল সোয়েপসন। এর বাইরে অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন পুরনো দলটিই আছে।

টিম ডেভিডের বৈশ্বিক টি-২০ ক্রিকেটে দুর্দান্ত আগমণ ঘটেছে। তার জন্ম সিঙ্গাপুরে হলেও বেড়ে ওঠা ওয়েস্ট অস্ট্রেলিয়ায়। সেখানেই ক্রিকেট হাতে খড়ি তার। কিন্তু ২৬ বছর বয়সী ছয় ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার এই ব্যাটিং অলরাউন্ডার ২০১৯ সালে সিঙ্গাপুরের হয়ে ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেন।

জন্মভূমির হয়ে ১৫ টি-২০ খেলে ১৫০ স্ট্রাইক রেটে ও ৪৬.৫০ গড়ে টিম ডেভিড ৫৫৮ রান করেছেন। সিঙ্গাপুরের হয়ে রান মেশিন হওয়ার জন্য অস্ট্রেলিয়া জাতীয় দলে ডাক পাননি এখনও অজিদের হয়ে কোন ম্যাচ না খেলা ডেভিড। তাকে দলে নেওয়া হয়েছে পিএসএল, আইপিএল মাতানোর জন্য।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন আগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, জস হ্যাজলউড, জস ইংগলিস, মিশেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিশেল স্টার্ক, মার্কোস স্টইনিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯