বুধবার, ২৯ Jul ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
মুশফিক উইকেটকিপিং করলে আমার লাইফটা সহজ হয়ে যায়; সাকিব

মুশফিক উইকেটকিপিং করলে আমার লাইফটা সহজ হয়ে যায়; সাকিব

মুশফিককে কিপিংয়ে রাখার পক্ষে সাকিব
মুশফিককে কিপিংয়ে রাখার পক্ষে সাকিব

নিজস্ব প্রতিবেদন>>গুঞ্জন রয়েছে এশিয়া কাপ দিয়ে টি-টোয়েন্টিতে আবারো কিপিংয়ে ফিরছেন মুশফিকুর রহিম। অবশেষে সেটারই সত্যতা মিলল আজ। শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন অধিনায়ক সাকিব আল হাসানের কন্ঠে শোনা গেল মুশফিকের এমন প্রত্যাবর্তনের কথাই।

দলের উইকেট কিপিং নিয়ে প্রশ্ন করা হলে সাকিব জানান, উইকেটের পেছনে মুশফিক যদি থাকেন তাহলে তার জন্য কাজটা সহজ হয়ে যায়।

এ বিষয়ে তিনি বলেন, ‘তিনি উইকেটকিপিং করলে আমার লাইফটা (অধিনায়কত্ব করা) অনেক সহজ হয়ে যাবে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে, টি-টোয়েন্টিতে সময়টা খুব কম থাকে। তো যেটা হয় যে, ফিল্ডারদের খুব সহজেই তিনি পরিবর্তন করতে পারেন। আমার কাছে শোনারও দরকার হয় না। তো আমার লাইফটা অনেক সহজ হয়ে যায়।দুইজন (মুশফিক, মাহমুদউল্লাহ) খুবই গুরুত্বপূর্ণ অংশ (দলের)। তারা জানেন তাদের দায়িত্ব বা চ্যালেঞ্জগুলো কি কি। তারা জানেন, তারা আসলে কোন অবস্থায় আছেন। তো আমার আলাদা করে এখানে কিছু বলার নেই। এতদিন ধরে খেলার পরে এই পুরো অবস্থা সম্পর্কে তারা ভালোভাবেই অবগত আছেন।’

চলতি মাসের ২৭ তারিখ থেকে শুরু হবে এশিয়ার এই শ্রেষ্ঠত্বের লড়াই। আর এই এশিয়া কাপ খেলতে আগামীকাল মঙ্গলবার দেশ ছাড়বে সাকিবের দল। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট। প্রতিপক্ষ আফগানিস্তান।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯