বুধবার, ২৯ Jul ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
সতীর্থ-ভক্তদের ভালোবাসায় সিক্ত ‘বিশ্বসেরা বডিগার্ড’ কাসেমিরো

সতীর্থ-ভক্তদের ভালোবাসায় সিক্ত ‘বিশ্বসেরা বডিগার্ড’ কাসেমিরো

সতীর্থদের ভালোবাসায় সিক্ত ‘বিশ্বসেরা বডিগার্ড’ কাসেমিরো
সতীর্থদের ভালোবাসায় সিক্ত ‘বিশ্বসেরা বডিগার্ড’ কাসেমিরো

নিজস্ব প্রতিবেদন>>‘যেতে নাহি দিব হায়। তবু যেতে দিতে হয়। তবু চলে যায়…।’ ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোর রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়া নিয়ে সতীর্থ-ভক্তরা যেন এই বাক্যই আওড়াচ্ছেন।

টনি ক্রুস-লুকা মডরিচ কিংবা বেনজেমা-ভিনিসিয়ুস শুধু নয়, যে ভালভার্দের জায়গা কাসেমিরো দখল করে রেখেছিলেন তার প্রেমিকা পর্যন্ত ‘যেও না কাসে’ স্লোগানে সুর মিলিয়েছেন।

রিয়াল মাদ্রিদ তাকে ছাড়তে চায়নি। কোচ কার্লো আনচেলত্তির খুবই প্রিয় খেলোয়াড় তিনি। তবু জীবনের তাগিদে, নতুন চ্যালেঞ্জ নিতে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে যাচ্ছেন ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার। তার চলে যাওয়ার মধ্যে দিয়ে ভাঙল টনি-লুকাকে নিয়ে রিয়ালের ‘বারমুডা ট্রায়াঙ্গাল’।

চার বছরের চুক্তিতে ম্যানইউতে কাসেমিরো।বিদায়ী বার্তায় টনি ক্রুস লিখেছেন, ‘আমার প্রিয় কাসে, তোমার সঙ্গে থেকে ঘাম না ছুটিয়ে থাকা অসম্ভব। তুর্কিস বাথেও তুমি আমাদের স্বস্তিতে থাকতে দিতে না। তোমার নতুন সতীর্থদের সতর্কবার্তাটা দিয়ে রাখলাম।

তোমাকে আমি মিস করবো। পেশাদারিত্বের জায়গায় তুমি উদাহরণযোগ্য। খেলোয়াড় কিংবা যোদ্ধা হিসেবে তুমি আমাকে অনেক, অনেকবার রক্ষা করেছ। সব কিছুর বাইরে তুমি তো ভালো একজন মানুষ। কী একটা অসাধারণ ইতিহাস আমরা লিখেছি। আমাদের দল এখন আলাদা হচ্ছে, কিন্তু কথা দিচ্ছি, বন্ধুত্ব থাকবে।

বারমুডা ট্রায়াঙ্গাল খ্যাত রিয়ালের মিডফিল্ডার ত্রয়ী।লুকা মডরিচ লিখেছেন, ‘প্রিয় কাসে, এখনও আমি তোমার অভিষেক ম্যাচের কথা মনে করতে পারি। খুবই ভয় পাচ্ছিলে তুমি। তোমাকে শুধু শান্ত থাকতে বলেছিলাম। এরপর কী অসাধারণ সময় আমরা কাটিয়েছি! তুমিই আসল নেতা।

তোমাকে মনে রাখব। আমরা যখন ভুল করতাম, চিন্তায় থাকতাম তখনও তুমি মজা করতে। জানো, ওই হাসি-ঠাট্টাগুলোই আমার মনের খোরাক। তুমি বিশ্বের সেরা বডিগার্ড। বন্ধু হে, আমি তোমাকে মিস করবো।’

করিম বেনজেমা দু’জনের ছবি দিয়ে লিখেছেন, ‘কাসে, ব্রাভো, সবকিছুর জন্য ধন্যবাদ।’ ভিনিসিয়াস লিখেছেন, ‘আপনাকে বলার মতো খুব বেশি কিছু নেই। শুধু বলবো, প্রতিটি দলে একজন কাসেমিরো দরকার। আপনার জন্য শুভকামনা।’ রদ্রিগো গোয়েস লিখেছেন, ‘নতুন জীবন উপভোগ করুণ।

কাসেমিরো ও ভিনিসিয়াস।আগামী ২২ আগস্ট আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রিয়ালকে বিদায় বলবেন কাসেমিরো। কী বলবেন তিনি? ধারণা টুইটেই যেন দিয়ে দিয়েছেন তিনি। ক্লাবের প্রতি আবেগ বোঝাতে এর চেয়ে বেশি কিছু লাগে?, ‘হাজারবার জন্মালেও রিয়াল আমাকে যা দিয়েছে তা শোধ করতে পারবো না। যা ভাবিওনি তার চেয়ে অনেক ভালো মুহূর্ত রিয়ালে কাটিয়েছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯