বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদন>>ইংল্যান্ড ডিফেন্ডার হ্যারি মাগুইরে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ফর্মের তলানিতে আছেন। এতোটাই বাজে সময় তিনি পার করছেন যে, তাকে কেনার মতো ক্লাব খুঁজে পাওয়া ভার।
অথচ তাকে দলে ভেড়াতে চায় প্রিমিয়ার লিগের শীর্ষ পর্যায়ের ক্লাব চেলসি! লেস্টার সিটিতে ইংলিশ সেন্ট্রার ব্যাক দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন। ওইটা মাথায় রেখেই ব্লুজ কোচ টমাস টুখেল তাকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছে।
চেলসির আমেরিকান অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিস্টিয়ান পুলিসিককে দলে নিতে চান ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগ। সংবাদ মাধ্যম ডেইলি মেইল দাবি করেছে, পুলিসিকের সঙ্গে মাগুইরেকে বদল করতে আগ্রহী চেলসি।
ম্যানইউ ভক্তরা হ্যারি মাগুইরেকে দল থেকে বাদ দিতে আন্দোলনে নেমেছে। চেলসি ওই সুযোগ নিতে চায়। ওদিকে চেলসি ভক্তরাও মাগুইরেকে দলে না নেওয়ার জন্য মাঠে নেমেছে।কিছু ব্লুজ ভক্ত ইংলিশ ডিফেন্ডারের পক্ষ নিয়েছেন। তাদের দাবি, ‘মাগুইরে কিন্তু অতোটাও খারাপ নয়।’