বুধবার, ২৯ Jul ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বেঞ্জামিন মেন্ডির বিরুদ্ধে এক রাতে তিন নারীকে ধর্ষণের অভিযোগ

বেঞ্জামিন মেন্ডির বিরুদ্ধে এক রাতে তিন নারীকে ধর্ষণের অভিযোগ

মেন্ডির বিরুদ্ধে এক রাতে তিন নারীকে ধর্ষণের অভিযোগ
মেন্ডির বিরুদ্ধে এক রাতে তিন নারীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদন>>ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার বেঞ্জামিন মেন্ডির বিরুদ্ধে আটটি ধর্ষণ ও একটি যৌন নিপীড়নের অভিযোগ মামলার শুনানি চলছে। ইংল্যান্ডের চেস্টার ক্রাউন কোর্টে শুনানিতে আদালতকে বলা হয়েছে, মেন্ডি এক রাতে তিন নারীকে ধর্ষণ করেছে।

তাদের বদ্ধ রুমে রেখে যৌন নির্যাতন করা হয়েছে।

মেন্ডিকে ‘যৌন রাক্ষস’ উল্লেখ করে আদালতে বলা হয়েছে, নারীদের ‘খেলার বস্তু’ হিসেবে দেখতেন মেন্ডি। ম্যানসিটির এই ২৮ বছর বয়সী ফ্রান্স ডিফেন্ডার অবশ্য নিজের ওপর আনিত সব অভিযোগে সত্য নয় বলে দাবি করেছেন।

আদালতে বাদী পক্ষের আইনজীবী টিমোথি ক্যারি কিউসি বলেছেন, ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে মেন্ডি তার বদ্ধ রুমে সাতজনকে ধর্ষণ করেছেন। একজনকে যৌন নিপীড়ন করেছেন। এর মধ্যে তিনজনকে পুল পার্টিতে একই রাতে ধর্ষণ করেছেন তিনি।

এছাড়া ‘পেনিক রুম’ ছিল মেন্ডিস। বিশেষায়িত তালাদ্বারা রুম বন্ধ হয়ে এক আতঙ্কের সৃষ্টি করা হতো। সেখানে নারীদের ওপর যৌন নির্যাতন করতেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। ওই দরজা ভেতর থেকে ছাড়া খোলার উপায় ছিল না।

বিষয়টি নিয়ে আইনজীবী কার্টি বলেছেন, ‘এটা পুরনো এক অধ্যায়েরই অনুচ্ছেদ, যেখানে পুরুষরা ভাবে তারা শক্তিশালী, সেজন্য তারা নারীদের উপর নির্যাত করে, ক্ষমতা দেখায়। এই নারীদের ক্ষেত্রেও ভাবা হয়েছে ব্যবহারের পর ছুড়ে ফেলে দেবে এবং তার কিছুই হবে না।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯