বুধবার, ২৯ Jul ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
টি-টোয়েন্টির সম্ভাব্য অধিনায়কদের নাম জানালেন পাপন

টি-টোয়েন্টির সম্ভাব্য অধিনায়কদের নাম জানালেন পাপন

টি-টোয়েন্টির সম্ভাব্য অধিনায়কের নাম জানালেন পাপন
টি-টোয়েন্টির সম্ভাব্য অধিনায়কের নাম জানালেন পাপন

নিজস্ব প্রতিবেদন>>সবশেষ ৪টি-টোয়েন্টি ম্যাচে ৩ জনের নেতৃত্বে খেলেছে বাংলাদেশ। সোহান-মোসাদ্দেকের কাঁধে খণ্ডকালীন দায়িত্ব দিয়ে জিম্বাবুয়ে সিরিজ পার হলেও পূর্ণকালীন অধিনায়কের খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কারণ এশিয়া কাপের জন্য ৮ আগস্টের মধ্যে এসিসির কাছে স্কোয়াড জমা দিতে হবে। এছাড়া এশিয়া কাপের পর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপও।

বৃহস্পতিবার বোর্ড সভার আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে অন্যতম এজেন্ডা ছিল এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য নতুন অধিনায়কের দায়িত্ব নিয়ে।

বোর্ড সভা শেষে এদিন বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এসময় তিনি আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কত্বের জন্য সম্ভাব্য চার জনের নাম প্রকাশ করেন। তারা হলেন, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান ও লিটন দাস।

জিম্বাবুয়ে সিরিজে নুরুল হাসান সোহানকে টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়। এসময় বিশ্রামে পাঠানো হয় মাহমুদউল্লাহকে। দুই ম্যাচের বিশ্রাম কাটিয়ে তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে ফিরলেও অধিনায়কত্ব ফিরে পাননি এই অলরাউন্ডার।

পাপন বলেন, ‘আমাদের কাছে তিনটা নাম আছে। রিয়াদ আছে। সাকিব তো থাকবেই। এছাড়া আগে থেকেই আছে লিটন। এখন আবার নতুন নাম যোগ হয়েছে সোহান। অনেকেই বলছে, সে ভবিষ্যতের জন্য ভালো হবে। একজন অধিনায়ক হলে আরেকজন তো সহ-অধিনায়ক হবে। এখানে কতগুলো ব্যাপার আছে, যাকেই বানাই না কেন, আগে তার সঙ্গে তো কথা বলতে হবে। কিছু টার্মস এবং কন্ডিশন ঠিক করে নিতে হবে। এসবগুলো সবই বাকি আছে, খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন।’

পাপন যোগ করেন, ‘এরই মধ্যে চারজন থেকে একজন না করে দিয়েছে। তাহলে বাকি থাকল আর তিন নাম। এছাড়া (সোহান) তো ইনজুরড। সে আদৌ এশিয়া কাপে খেলতে পারবে কি না সেটারও নিশ্চয়তা নেই।’

তবে কি ফের মাহমুদউল্লাহকে বসানো হবে কিনা বা পুরোনো কাউকেই নেতৃত্ব দেওয়া হিবে কি-না এমন প্রশ্নে পাপন বলেন, ‘এটা এখন যদি আমি বলে দিই, তাইলে আপনারা সব তো জেনেই যাবেন। সাকিব হচ্ছে কি, হচ্ছে না, এটা তো এখন আমি বলবো না।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯