বুধবার, ২৯ Jul ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
টটেনহ্যাম কোচ আন্তোনিও কন্তের পছন্দের ছাত্র আর্জেন্টাইন স্ট্রাইকার লউতারো মার্টিনেজ। ইন্টার মিলানে এক সঙ্গে তারা কাজ করেছেন। শিরোপা জিতেছেন। এখন আবার টটেনহ্যামে মার্টিনেজকে চান তিনি।
তবে মার্টিনেজ ইন্টার মিলান ছাড়তে চান না। গত মৌসুমে লিগ শিরোপা জেতা দলটি সদ্য শেষ হওয়া মৌসুমে দুইয়ে শেষ করেছে। বিশ্বকাপের বছর ইন্টারের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান তিনি।
সংবাদ মাধ্যম দাবি করেছে, টটেনহ্যাম ইন্টার স্ট্রাইকারের জন্য ৯০ মিলিয়ন ইউরোর প্রস্তাব করেছে। স্পার্স কোচ নতুন স্ট্রাইকার আনার ব্যাপারে খুবই আগ্রহী। ক্লাবেরও কোচের চাওয়ায় সাড়া আছে।
টটেনহ্যাম ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেনের সঙ্গে চুক্তি নবায়ন করছে। প্রিমিয়ার লিগে কোচের নতুন ফরমেশনে, নতুন সতীর্থদের সঙ্গে মানিতে নিতে অসুবিধা হতে পারে। ওদিকে চেলসি থেকে ইন্টার ফিরিয়ে আনছে রোমেলু লুকাকুকে।
ইন্টারে তাদের দু’জনের একসঙ্গে খেলার অভিজ্ঞতা আছে। তারপরও ইন্টার ভালো মূল্য পেলে ছেড়ে দিতে চায় আর্জেন্টাইন স্ট্রাইকারকে। মার্টিনেজ অবশ্য উইঙ্গার এবং স্ট্রাইকার দুই পজিশনেই খেলতে পারেন। সেজন্য ইন্টারে লুকাকু কিংবা টটেনহ্যামে হ্যারির সঙ্গে খেলার ব্যাপারে খুব একটা চিন্তিত নন।