বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বরিশালে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব -১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব -১৭) ২০২২ এর উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করছে।

শনিবার বেলা ১২টার দিকে বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে প্রতিযোগীতার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান।

জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা হোসাইন আহম্মদ প্রমুখ।

বরিশালের ১০ উপজেলার ১০টি এবং সিটি করপোরেশন এলাকার একটিসহ মোট ১১টি বালক দল ও ১১টি বালিকা দল জেলা পর্যায়ের প্রতিযোগীতায় অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় বালক বিভাগে মুলাদী ও বাবুগঞ্জ উপজেলা এবং বালিকা বিভাগে বরিশাল সদর উপজেলা ও উজিরপুর উপজেলার খেলোয়াড়রা পরস্পরকে মোকাবিলা করে। আগামী ২৬মে জেলা পর্যায়ের এই প্রতিযোগীতা শেষ হবে

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯