মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
৩ রানের আক্ষেপ পাকিস্তানি ওপেনারের

৩ রানের আক্ষেপ পাকিস্তানি ওপেনারের

পুরো মাসজুড়ে করেছেন ৭১৩ রান, তবু রয়ে গেছে ৩ রানের আক্ষেপ। স্বপ্নের মতো একটি মাস কাটালেন পাকিস্তানের বাঁহাতি ওপেনার শান মাসুদ। ডার্বিশায়ারের হয়ে ইংল্যান্ডের জমজমাট কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে এপ্রিল মাসটি পুরোপুরি নিজের করে নিয়েছেন তিনি।

এপ্রিল মাসে ডার্বিশায়ারের হয়ে চার ম্যাচে ৬টি ইনিংসে ব্যাট করতে নেমেছেন শান মাসুদ। যেখানে তিন ফিফটি ও দুই ডাবল সেঞ্চুরিতে করেছেন ৭১৩ রান। শনিবার মাসের শেষ দিনের ইনিংসেই শুধু ফিফটি করতে পারেননি তিনি, আউট হয়েছেন ৪২ রান করে।

এই ইনিংসে ৪৫ রান করলেই প্রথম শ্রেণির ক্রিকেটে এপ্রিল মাসে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড হয়ে যেত শান মাসুদের। কিন্তু ফন ডার গুটেনের বলে কট বিহাইন্ড হওয়ার আগে ৪২ রান করতে পেরেছেন তিনি। যে কারণে পুড়তে হয়েছে মাত্র ৩ রানের আক্ষেপে।

প্রথম শ্রেণির ক্রিকেটে এপ্রিল মাসে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ডটা নিক কম্পটনের দখলে। ২০১২ সালের কাউন্টি ক্রিকেটে এপ্রিল মাসে ৭১৫ রান করেছিলেন কম্পটন। এবার শান মাসুদ থেমেছেন ৭১৩ রান করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯