বুধবার, ২৯ Jul ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ফিফা র‍্যাংকিংয়ে উন্নতি,বিদায়ী বছরে সেরা চারে আর্জেন্টিনা

ফিফা র‍্যাংকিংয়ে উন্নতি,বিদায়ী বছরে সেরা চারে আর্জেন্টিনা

ফিফা র‍্যাংকিংয়ে উন্নতি, ৪ বছর পর সেরা চারে আর্জেন্টিনা
ফিফা র‍্যাংকিংয়ে উন্নতি, ৪ বছর পর সেরা চারে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদন>>বিদায়ী বছরে ফুটবল দুনিয়ায় দুর্দান্ত দাপট দেখিয়েছে আর্জেন্টিনা। সুদীর্ঘ ২৮ বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা নিজেদের করে নেয় মেসিরা।

পাশাপাশি বিশ্বকাপের বাছাই পর্বেও তাদের হারাতে পারেনি কেউ। এর ফলে কাতার বিশ্বকাপে অংশ নেওয়ার টিকিটও নিশ্চিত হয়ে যায়।নতুন বছরেও কোনও পরিবর্তন দেখা যাচ্ছে না আর্জেন্টিনার মধ্যে। সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে দলটি।

আর এতেই র‍্যাংকিংয়ের সেরা চারে ফিরে এসেছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে চলতি বছরের প্রথম র‍্যাংকিং। সেখানে দেখা গেল, আকাশি-সাদাদের মোট পয়েন্ট এখন ১৭৬৬.৯৯। এতে সামনে থাকা ইংল্যান্ডকে (১৭৫৫.৫২) পেছনে ফেলে র‍্যাংকিংয়ের সেরা চারে চলে এসেছে লিওনেল মেসির দেশ। ২০২২ সালে প্রকাশিত প্রথম র‌্যাংকিংয়েও প্রথম অবস্থানে আছে বেলজিয়াম। তাদের পয়েন্ট ১৮২৮.৪৫। এরপর ব্রাজিল (১৮২৩.৪২) ও ফ্রান্সের (১৭৮৬.২৫) অবস্থান। এক ধাপ নেমে ইংল্যান্ডের অবস্থান পাঁচে। র‍্যাংকিংয়ে ছয় থেকে দশে আছে যথাক্রমে ইতালি, স্পেন, পর্তুগাল, ডেনমার্ক ও নেদারল্যান্ডস।
দীর্ঘ চার বছর পর সেরা চারে ফিরল আর্জেন্টিনা। সবশেষ ২০১৮ সালে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে দলটি অবস্থান সেরা চারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯