মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদন>>বিশ্ব ক্রিকেটে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয়তা আকাশচুম্বী। দেশ-বিদেশের ক্রিকেটারদের উপস্থিতি আর অর্থের ঝনঝনানিতে ফ্র্যাঞ্চাইজি লিগে আইপিএলের ধারেকাছেও নেই অন্য টুর্নামেন্টগুলো।
অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের চোখেও আইপিএল বিশ্বসেরা টুর্নামেন্ট।ওয়ার্নারের মতে, আইপিএল খেলার মাধ্যমেই নাকি এমন কিছু শেখেন তিনি যা আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে তাকে সাহায্য করে।
স্বদেশি তারকা পেসার ব্রেট লির সঙ্গে এক পডকাস্টে আইপিএল প্রসঙ্গে এমন মন্তব্য করেন ওয়ার্নার।অস্ট্রেলিয়ার এ বাঁহাতি তারকা ব্যাটার বলেছেন, ‘যখনই আমি আইপিএল খেলতে যাই, আমার সবসময়ই মনে হয় পৃথিবীর সেরা টুর্নামেন্ট খেলছি।
আইপিএলে নিজের অভিজ্ঞতা শেয়ার করে এই অজি ক্রিকেটার জানান, ‘আমি বাইরে যেতে এবং সেখানকার লোকেদের সাথে মিশতে ভালোবাসি। আমি জানি এটা অনেক সময় নিরাপত্তার ঝুঁকি হতে পারে কারণ আমরা ভিড় তৈরি করি। আমি স্থানীয় মানুষের সাথে মিশতে ভালোবাসি। সে আমায় অনেক কিছু দিয়েছে। আমি মনে করি আমরা ভারতের কাছে অনেক ঋণী।
আইপিএলে এখন পর্যন্ত ১৫০ ম্যাচে ৪১.৫৯ গড়ে এবং ১৩৯.৯৬ স্ট্রাইক রেটে ৫৪৪৯ রান করেছেন ডেভিড ওয়ার্নার। সেই সঙ্গে ৪টি সেঞ্চুরি এবং ৫০ হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছেন।