মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
সিরিজ শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলে করোনার হানা

সিরিজ শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলে করোনার হানা

ভারতীয় ক্রিকেট দলে করোনার হানা
ভারতীয় ক্রিকেট দলে করোনার হানা

নিজস্ব প্রতিবেদন>>ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলে করোনা হানা দিয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি শুরু হবে ওয়ানডে সিরিজ।

কিন্তু তার আগেই করোনায় বিপর্যস্ত ভারতীয় দল। নিয়মিত পাঁচ ক্রিকেটার-সহ ভারতীয় দলের আটজনের শরীরে শনাক্ত হয়েছে এই ভাইরাস।

পরিস্থিতি বেগতিক দেখে ভারতীয় দলে ডেকে পাঠানো হয়েছে ব্যাটার মায়াঙ্ক আগরওয়ালকে। ভারতীয় বোর্ডের এক কর্তা বলেছেন, ম্যাচ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী হবে।

আহমেদবাদে তিনটি একদিনের ম্যাচ খেলার পর ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার দের কলকাতায় আসার কথা।আক্রান্ত ক্রিকেটাররা হলেন ওপেনার শিখর ধাওয়ান, রুতুরাজ গায়কোয়াড়, ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার ও রিজার্ভ তালিকায় থাকা ফাস্ট বোলার নবদিপ সাইনি ও টি-টোয়েন্ট দলের আক্ষর প্যাটেল। সিরিজের আগে গত সোমবার আহমেদাবাদের টিম হোটেলে একত্রিত হয় ভারতীয় ক্রিকেটাররা।

হোটেলে ওঠার আগে সবাইকে কোভিড পরীক্ষা করিয়ে আসার নির্দেশনা ছিল। দলে যোগ দেওয়ার পরও দফায় দফায় পরীক্ষা করানো হয় সবার। প্রথম দফার পরীক্ষাতেই পজিটিভ হন ধাওয়ান ও সাইনি। দ্বিতীয় দফা পরীক্ষায় জানা যায় রুতুরাজের আক্রান্ত হওয়ার খবর, তৃতীয় দফা পরীক্ষায় শ্রেয়াস।

আক্রান্ত সবাই টিম হোটেলেই আইসোলেশনে আছেন। ভারতীয় সরকারের কোভিড প্রটোকল অনুযায়ী, আক্রান্তদের অন্তত ৭ দিন আইসোলেশনে থাকতে হবে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯