মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১২:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বানারীপাড়ায় উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন

বানারীপাড়ায় উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন

বানারীপাড়া প্রতিনিধি >> বরিশালের বানারীপাড়ায় উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় উপজেলা পরিষদ ব্যাডমিন্টন কোর্টে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রিপন কুমার সাহা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান ও ক্রীড়া সংগঠক মো. নুরুল হুদা, উপজেলা ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির।

এ সময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মু. মুন্তাকিম লস্কর কায়েস, সুমম রায় সুমন, মহসিন রেজা, তপু খান, মশিউর রহমান সুমন, ক্রীড়া সংগঠক জহিরুল সৌরভ, পৌর ছাত্রলীগের সভাপতি মো. রুহুল আমিন (রাসেল মাল), সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। খেলা পরিচালনা করেন সাংবাদিক ও ক্রীড়া শিক্ষক কে. এম. সফিকুল আলম জুয়েল। সহকারী হিসেবে ছিলেন বিপ্লব সরদার, সুবল দাস, মোহাম্মদ রাজু ও তাজু।

উল্লেখ্য, এবারের এ টুর্নামেন্টে উপজেলার ৮টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও উপজেলা ভাইস-চেয়ারম্যান টিমসহ মোট ১০টি টিম অংশগ্রহণ করতে যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯