মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
৬ বছর পরে টেস্ট ক্যারিয়ায় লিটনের সেঞ্চুরি

৬ বছর পরে টেস্ট ক্যারিয়ায় লিটনের সেঞ্চুরি

Bangladesh's Liton Das celebrates after scoring a half-century (50 runs) during the third day of the first Test cricket match between Sri Lanka and Bangladesh at the Pallekele International Cricket Stadium in Kandy on April 23, 2021. (Photo by Ishara S. KODIKARA / AFP) (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

লিটন দাস টেস্ট ক্রিকেটে দীর্ঘ ছয় বছরের ক্যারিয়ারে সেঞ্চুরির আক্ষেপ ছিল । ক্যারিয়ারে দুবার ৯৪ ও ৯৫ রানে আউট হয়েছেন তিনি। আজ পাকিস্তানের বিপক্ষে যখন সেই ৯৫ রান পাড় করে ৯৬ রানে পৌছালেন তারপর বাকি ৪ রান করলেন দেখে শুনে। এর আগে ৯৪ আর ৯৫ রানে ছয় মারতে গিয়েই আউট হয়েছিলেন।

এবার আর তা হলে দিলেন না। এক রান এক রান করে নিয়ে সেঞ্চুরি পূর্ণ করলেন ঠিক ১৯৯ বলে।

শততম রানটা নিতে গিয়ে অবশ্য রান আউট হতে পারতেন কিন্তু শেষ মুহুর্তে সুরক্ষা রেখা পার হয়ে যাওয়ায় বেচে যান এ যাত্রায়। লিটনের নামের পাশে লেখা হয় কাঙ্খিত এক সেঞ্চুরি। ৭৭ রানে অপরাজিত আছেন মুশফিক। আর ৪ উইকেটে বাংলাদেশের রান ২৩৫।

ততক্ষণে তার নামের পাশে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি। দীর্ঘ ২৫ ম্যাচের ৪২ ইনিংস পর তিন অঙ্ক ছোঁয়ার আনন্দ। তাও এমন ম্যাচে যে ম্যাচে শঙ্কা জেগেছিল আর একটা ব্যাটিং বিপর্যয়ের। লিটন শুধু নিজেই সেঞ্চুরি করেননি। মুশফিককে নিয়ে গড়েছেন পঞ্চম উইকেট জুটিতে রেকর্ড রান।

নিজেকে ফিরে পেতে কতটা মরিয়া লিটন, তা বোঝা গেল চা বিরতিতে। লিটনের সঙ্গে শত রানের জুটি গড়ে দ্বিতীয় সেশনের শেষে চা পানের বিরতিতে ড্রেসিংরুমে বিশ্রাম নিচ্ছেন মুশফিক। লিটনকে যেন ক্রিকেটারদের বিশ্রাম কক্ষ টানছেই না। তিনি উইকেটে থাকতে চান, ব্যাটিং করতে চান, রান করতে চান, শত শত সমালোচনার জবাব মুখ না খুলেই বলতে চান। লিটন ড্রেসিংরুমে ফেরেননি, হয়ত ফিরতে চেয়েছেন নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়ে। তাই তো বাংলাদেশের ড্রেসিংরুম লাগেয়া নেটে ব্যাটিং কোচের আর্মার বিপক্ষে ব্যাট করেছেন চা পানের বিরতি শেষ হওয়ার আগ পর্যন্ত। ৬২ রান নিয়ে বিরতি শেষ করে এসে যেন নান্দনিকতার পসরা সাজিয়ে বসেছেন।

১৮৬ রানে এখনো অবিচ্ছিন্ন তাদের অসাধারণ সেই জুটি। লিটন অপরাজিত রানে। টেস্ট ক্রিকেটে বিগত দুই বছরে উইকেটকিপার ব্যাটারদের মধ্যে লিটন আছেন সেরা ফর্মে। শেষ ১০ ইনিংসে ৫টি হাফ সেঞ্চুরি। এতদিন সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৯৫ রানের জিম্বাবুয়ের বিপক্ষে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯