বুধবার, ২৯ Jul ২০২৬, ১২:০০ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ ডেস্ক >> শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের খেলতে খুব শিগগিরই দেশ ছাড়বে আফগানিস্তান ক্রিকেট দল। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি এ কথা জানিয়েছেন।
তিনি জানান, পাকিস্তান সিরিজকে সামনে রেখে খুব শিগগিরই দেশ ছাড়বে আফগানিস্তান ক্রিকেট দল। আসন্ন সিরিজকে সামনে রেখে কাবুলে প্রস্তুতিও নিচ্ছে পুরো দল।
তালেবানরা আফগানিস্তান দখলে নেয়ায় দেশটির ক্রিকেট নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে সেই সংশয় দূর করলেন শিনওয়ারি।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে শিনওয়ারি বলেন, ‘পাকিস্তান-আফগানিস্তান সিরিজ হচ্ছে। আমাদের দেশে ক্রিকেট সংশ্লিষ্ট সবকিছুই চলছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ক্রিকেট দল প্রস্তুতি নিচ্ছে। এই সফর নিশ্চিত। যত দ্রুত সম্ভব শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে দল। কাবুলে ছেলেরা একসাথে আছে এবং সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামী ৩ সেপ্টেম্বর থেকে হাম্বানটোটায় শুরু হবে সিরিজ, যা আইসিসি ওয়ানডে সুপার লীগের অংশ।