বুধবার, ২৯ Jul ২০২৬, ১২:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
আজ ২৩ রানে জিতেছে বাংলাদেশ

আজ ২৩ রানে জিতেছে বাংলাদেশ

অনুসন্ধান ২৪ ডেস্ক >> অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ ২৩ রানে জিতেছে বাংলাদেশ। এ জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

আগামীকাল দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দু দল।। বাংলাদেশের ১৩১ রানের জবাবে খেলতে নেমে ১০৮ রানে অলআউট হয় সফরকারীরা। ওয়ানডে এবং টেস্টে জয়ের পর আজ টে-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে তিন ফরম্যাটে হারের স্বাদ দিতে সক্ষম হল বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচটির আগে চারটি ম্যাচ খেলে চারটি ম্যাচেই হারে বাংলাদেশ। আর চারটি ম্যাচ ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের। আর এবারই প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে অজিদের বিপক্ষে খেলতে নামে টাইগাররা। আর এ প্রথম দেখায় জয় দিয়েই শুরু করল লাল-সবুজের প্রতিনিধিরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৫ সালে ওয়ানডেতে প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ। এরপর ২০১৭ সালে টেস্টে আসে প্রথম জয়। আর আজ ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে জয়ের স্বাদ পায় সাকিব-মাহমুদউল্লাহরা।

এ দিন অজিদের বোলিংয়ের সামনে ব্যাট হাতে লড়াইটা ভালো করতে পারেনি টাইগাররা। তবে সাকিব আল হাসান ও আসিফের ব্যাটে ভর করে দলীয় শত রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। ফলে নির্ধারিত ২০ ওভারে ৭উইকেট খুইয়ে ১৩১ রান তুলতে সক্ষম হয় টাইগাররা। এর ফলে বলা যায়, ঘরের মাঠে ব্যাট হাতে কোনো লড়াই করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা। ইনিংসের দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়েছিলেন নাঈম শেখ। তবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৯ বলে ২ রান করে ফিরেছিলেন সৌম্য সরকার এরপর নাঈমও ফেরেন ২৯ বলে ৩০ রান করে। এই দুইজনকে হারিয়ে চাপে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ ও সাকিব। কিন্তু তাড়াহুড়া করে খেলতে গিয়ে মাহমুদউল্লাহ ব্যক্তিগত ২০ রানে হ্যাজেল উডের বলে সাজঘরে ফিরেন। এরপর সাকিব ৩৬, নুরুল হাসান ৩ ও শামীম হাসান ৪রান করে আউট হন। সাকিবের ব্যাট থেকেই আসে দলের সর্বোচ্চ রান। বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজেলউড ৩টি উইকেট শিকার করেন। এছাড়া মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা একটি করে উইকেট নেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯