বুধবার, ২৯ Jul ২০২৬, ১২:০২ অপরাহ্ন
জিম্বাবুয়ের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে দাপট দেখিয়েছে টাইগাররা। জিম্বাবুয়ের একাদশের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম দিনে ২ উইকেটে ৩১৩ রানের সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এদিন হাফ সেঞ্চুরির দেখা পেয়েছে সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত ও সাইফ হাসান। আর এই তিন ব্যাটসম্যান স্বেচ্ছায় অবসরে গিয়ে সুযোগ দিয়েছেন বাকিদেরও। দ্বিতীয় দিন রোববার (৪ জুলাই) আর ব্যাট করেনি টাইগাররা।
পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ রানের বেশি যোগ করতে পারেনি তাকুজওয়ানাশে কাইতানো ও মিল্টন শুম্বা। ইনিংসের চতুর্থ ওভারে শুম্বাকে ফেরান বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তার অফ স্টাম্প সোজা ডেলিভারি ডিফেন্স করতে গিয়ে মিড অফে তাসকিনের হাতে ক্যাচ দেন শুম্বা (২)। সেখান থেকে কাইতানো ও ব্রায়ান মুজিঙ্গানিয়ামা বেশ সাবলীলভাবেই সামলাতে থাকেন তাসকিন আহমেদ, শরিফুল, এবাদত হোসেন, আবু জায়েদ রাহিদের।
তবে ব্যাট হাতে যেমন দাপট দেখিয়েছে টাইগাররা তেমনিভাবে বোলাদের সামনেও দাঁড়াতেই পারছে না জিম্বাবুয়ে একাদশের ব্যাটসম্যানরা। ইতিমধ্যে লাঞ্চের আগে জিম্বাবুয়ের গুরুত্বপূর্ণ ৩ উইকেট তুলে নিয়েছে। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছে শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও সাকিব আল হাসান।
জুটিতে ৪০ রান যোগও করে ফেলে। তবে এবাদতের করা ইনিংসের ১৮তম ওভারের দ্বিতীয় বলে ফিরতে হয় মুজিঙ্গানিয়ামাকে (৪১ বলে ১৬)। ইয়র্কার লেংথের বলে ফাঁদে পড়েন এলবিডব্লিউর। পরের ওভারেই আক্রমণে আসেন সাকিব আল হাসান, প্রথম বলেই বোল্ড করেন কাইতানোকে।
৫৩ বলে ৩২ রান করা এই ডানহাতি বোকা বনে যান অফ স্টাম্পের বাইরে থেকে টার্ন করানো বল লেগ স্টাম্পে আঘাত হানলে। ৫৩ রানে ৩ উইকেট হারালেও লাঞ্চের আগে আর কোনো বিপদে পড়েনি জিম্বাবুয়ে একাদশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৪ ওভারে ৩ উইকেটে তাদের সংগ্রহ ৭৪ রান।
(২য় দিন, ১ম সেশন পর্যন্ত)
বাংলাদেশ: ৩১৩/২ (৯০ ওভারে ইনিংস ঘোষণা), সাইফ ৬৫ (স্বেচ্ছা অবসর), শান্ত ৫২ (স্বেচ্ছা অবসর), সাকিব ৭৪ (স্বেচ্ছা অবসর), লিটন ৩৭ (স্বেচ্ছা অবসর), মাহমুদউল্লাহ ৪০*,
জিম্বাবুয়ে একাদশ: ৭৪/৩ (২৪), কাইতানো ৩২, শুম্বা ২, মুজিঙ্গানিয়ামা ১৬, মায়ের্স ১১*, মারুমা ১০*; শরিফুল ৫-০-১৯-১, এবাদত ৫-০-১৪-১, সাকিব ৩-০-১০-১