মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ভারতের অধিনায়ক ছেত্রী করোনায় আক্রান্ত

ভারতের অধিনায়ক ছেত্রী করোনায় আক্রান্ত

অনলাইন নিউজ :: ভারতীয় ফুটবল দলের অধিনায়ক ও তারকা স্ট্রাইকার সুনিল ছেত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। যে কারণে আগামী ২৫ মার্চ দুবাইয়ে ওমানের বিপক্ষে হতে যাওয়া ভারতের আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি খেলতে পারবেন না ছেত্রী। বৃহস্পতিবার ছেত্রী করোনা পজিটিভ হওয়ার খবর জানা গেছে। শুধু ওমানের বিপক্ষে ২৫ তারিখের ম্যাচ নয়, একই মাঠে ২৯ মার্চ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও হয়তো খেলা হবে না তার।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে করোনা আক্রান্ত হওয়ার খবরটি জানিয়েছেন ছেত্রী। তবে শারীরিক কোনো জটিলতা নেই বলেও সবাই আশ্বস্ত করেছেন ৩৬ বছর বয়সী এ তারকা ফুটবলার।

তিনি লিখেছেন, ‘একটা ভালো নয় এমন খবর হলো, আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। তবে ভালো খবরটি হলো, আমি ভালো অনুভব করছি এবং ক্রমেই সেরে উঠছি। শিগগিরই ফুটবল মাঠে ফিরতে পারব। সবাইকে বললো সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।’

গত মাসে গোয়ায় জৈব সুরক্ষা বলয়ে থেকে ইন্ডিয়ান সুপার লিগে অংশ নিয়েছেন ছেত্রী। তার দল ব্যাঙ্গালুরু এফসি বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই।

গত ২৫ ফেব্রুয়ারি শেষ ম্যাচটি খেলেছেন ছেত্রী। যেখানে একটি গোলও করেছিলেন তিনি। সবমিলিয়ে ২০ ম্যাচে ৮ গোল করেছেন ছেত্রী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯