মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
শেষ হল মুজিববর্ষ ক্রিকেট টুর্নামেন্ট জাঁকজমকভাবে

শেষ হল মুজিববর্ষ ক্রিকেট টুর্নামেন্ট জাঁকজমকভাবে

নিজস্ব প্রতিবেদক :: কুয়েতে মুজিববর্ষকে স্মরণীয় করতে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় মুজিববর্ষ বিজয় দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত। দীর্ঘ দুইমাস ২০টি দলের খেলা শেষে ফাইনালে ওসমানিকে হারিয়ে খেলায় জয়ী হয় জিলিব নাইট রাইডার্স। কুয়েতে স্থানীয় নাগরিক ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয় মুজিববর্ষ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। সংগঠনের সভাপতি জাহাঙ্গির খান পলাশের সভাপতিত্বে এবং সাধারাণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও নাছিমা সরকারের যৌথ সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান পুরস্কার বিতরন করেন। এক অনাড়ম্ভর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী ও আয়োজকদের মাঝে পুরস্কার ও সম্মাননা বিতরণ করা হয়। অনুষ্ঠানে ফারওয়ানিয়া গভর্নোরেট উচ্চ পদস্থ উল্লেখযোগ্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ফারওয়ানিয়া গভর্নোরেট এর ডিরেক্টর জেনারেল অফ সিকিউরিটি আবদুল্লাহ সাফ্ফাহ আল মোল্লা, ডিরেক্টর অফ দ্যা মিউনিসিপালিটি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুসাইন সারখোহ, ক্লিনিং এন্ড রোড ওয়ার্কস ডিরেক্টর জেনারেল সাদ সালেম আল খিরিনিজ, কমান্ডার অফ জিলিব এরিয়া ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম আল দাই, হাতেম আল রশিদি, আবদুল আজিজ রশিদিসহ উল্লেখযোগ্য স্থানীয় কুয়েতী নাগরিক ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর শ্রম আবুল হোসেন, দূতালয় প্রধান নিয়াজ মুর্শেদ, বিএমসি ডেপোর্টি কমান্ডার লে. কর্নেল শফি, বিজনেস কাউন্সিলের সভাপতি ও এ্যামবাসেডর গ্রুপ অফ কোম্পানির সিইও লুৎফর রহমান মোকাই আলীসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের অসংখ্য প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯