মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
শেষ দিনে পাকিস্তানের জিততে হলে প্রয়োজন ৩০২

শেষ দিনে পাকিস্তানের জিততে হলে প্রয়োজন ৩০২

নিজস্ব প্রতিবেদক :: বক্সিং ডে টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের শঙ্কায় রয়েছে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ৩৭৩ রানের টার্গেট তাড়ায় শূন্য রানে দুই ওপেনারের উইকেট হারানো পাকিস্তান চতুর্থ দিন শেষ করেছে ৭১/৩ রানে। মাউন্ট মঙ্গানুইয়ের বাই ওভাল টেস্টে হার এড়াতে হলে বুধবার শেষ দিনের তিন সেশন পুরো ব্যাট করতে হবে আজহার আলী, ফাওয়াদ আলম, মোহাম্মদ রেজওয়ান ও ফাহিম আশরাফদের। তারা যদি সারা দিন ব্যাটিং করতে পারেন তাহলে শেষ দিনে ৩০২ রান করা অসম্ভব কিছু নয়। নিউজিল্যান্ডের করা ৪৩১ রানের জবাবে প্রথম ইনিংসে ফাহিম আশরাফ ও মোহাম্মদ রেজওয়ানের ব্যাটে ভর করে ফলোঅন এড়িয়ে ২৩৯ রান করে পাকিস্তান। ১৯২ রানের লিড পাওয়া নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৮০/৫ রানে ইনিংস ঘোষণা করে। দ্বিতীয় ইনিংসে ৩৭৩ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে মঙ্গলবার চতুর্থ দিনের শেষ বিকালে ব্যাটিংয়ে নেমে শূন্য রানে দুই ওপেনারের উইকেট হারায় পাকিস্তান। দলীয় ৩৭ রানে হারায় তৃতীয় উইকেট। আজহার আলী ও ফাওয়াদ আলমের ৩৪ ও ২১ রানের সুবাদে ৭১/৩ রানে চতুর্থ দিনের খেলা শেষ করে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৪৩১/১০ (উইলিয়ামসন ১২৯, বিজে ওয়েটলিং ৭৩, রস টেইলর ৭০, হেনরি নিকোলাস ৫৬, কাইল জেমিসন; শাহীন আফ্রিদি ৪/১০৯, ইয়াসির শাহ ৩/১১৩)। এবং ২য় ইনিংস: ১৮০/৩ (টম বান্ডেল ৬৪, টম লাথাম ৫৩;নাসিম শাহ ৩/৫৫)।

পাকিস্তান: ২৩৯/১০ (ফাহিম আশরাফ ৯১, মোহাম্মদ রেজওয়ান ৭১; কাইল জেমিসন ৩/৩৫)। এবং ২য় ইনিংস: ৭১/৩ (আজহার ৩৪*, ফাওয়াদ আলম ২১*)।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯