মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ভারতীয় দলে বড় পরিবর্তন ৩৬ রানের লজ্জায়

ভারতীয় দলে বড় পরিবর্তন ৩৬ রানের লজ্জায়

অনলাইন নিউজ :: অ্যাডিলেডে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে মাত্র আড়াই দিনে টেস্ট হেরেছে সফরকারী ভারত। দ্বিতীয় ইনিংসে চরম ব্যর্থ হয়ে মাত্র ৩৬ রানেই অলআউট হয় কোহলির দল। এই পরিস্থিতে ঘুরে দাঁড়াতে চায় টিম ইন্ডিয়া, ভুলতে চায় ৩৬ রানের দুঃস্বপ্ন।

প্রথম টেস্টের পরই পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরেছেন অধিনায়ক কোহলি। কোহলির অবর্তমানে আরো চাপে পড়তে পারে ভারত। এই পরিস্থিতে ভারতীয় দলে আনা হচ্ছে বড় পরিবর্তন। কোহলির জায়গায় দলে আসতে পারেন লোকেশ রাহুল। আর কোহলির অবর্তমানে অধিনায়কের ভূমিকায় থাকবেন অজিঙ্কা রাহানে।

কোহলির সঙ্গে দেশে ফিরতে হয়েছে পেসার মোহাম্মদ শামীকেও। হাতে ছোট পাওয়া শামীর জায়গায় দলে আসতে পারেন রবিন্দ্র জাদেজা। এছাড়া চাইনাম্যান বোলার কুলদ্বীপ যাদবও আছেন আলোচনায়।

মোহাম্মদ সিরাজ ও নভদ্বীপ সাইনিও রয়েছেন পুরোপুরি ফিট। প্রথম দুই ওয়ানডেতে বাজে বোলিং করলেও সিডনিতে দিবা-রাত্রির প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন সাইনি। অন্যদিকে, পেস কন্ডিশনে লাল বলকে দারুণ সুইং করতে পারেন সিরাজ। তাই মেলবোর্নে বক্সিংডে টেস্টে ভারতের জার্সি গায়ে দেখা যেতে পারে তাকেও।

প্রথম টেস্টের দুই ইনিংসেই চরম ব্যর্থ হওয়া ওপেনার পৃথ্বী শ’র জায়গায় শুভমান গিলের ফেরাটা মোটামোটি নিশ্চিতই। তবে জায়গা হারাতে পারেন উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। সাহার জায়গায় বেশ আলোচনায় আছেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ প্যান্ট।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯