মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
হার পাকিস্তানের অভিষিক্ত ডাফির পেসে

হার পাকিস্তানের অভিষিক্ত ডাফির পেসে

নিজস্ব প্রতিবেদন :: তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে সহজেই পাকিস্তানকে হারিয়ছে নিউজিল্যান্ড। অভিষিক্ত পেসার জাকব ডাফির তোপে এবং ওপেনার টিম শেইফার্টের ফিফটিতে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।
প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তান শুরুতেই ডাফির পেসে বিপর্যয়ে পড়ে যায়। ২৬ বছর বয়সী এই ডানহাতি মিডিয়াম পেসার পাকিস্তান ওপেনার শফিক এবং চারে নামা মোহাম্মদ হাফিককে শূন্য রানে ফেরান। এরপর ১৭ রানে তুলে নেন অন্য ওপেনার মোহাম্মদ রেজওয়ানকে। তার সঙ্গে জুটি গড়ে কুগিলেইজিন তুলে নেন তিনে নামা তরুণ ব্যাটসম্যান হায়দার আলীকে। ইস শোধী ১৬ রান করা খুশদিলকে ফেরালে ৩৯ রানে ৫ উইকেট হারিয় বিপর্যয়ে পড়ে যায় পাকিস্তান। এরপর শাদাব খান ব্যাট হাতে কিছু রান যোগ করে সেই ধাক্কা কিছুটা সামল দেন। বাবর আযমের অনুপস্থিতে দলকে নেতৃত্ব দেওয়া লেগ স্পিনার শাদাব খান করেন দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান। এছাড়া ইমাদ ওয়াসিম ১৯ এবং পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ দলের সঙ্গে যোগ করেন ৩১ রান। শেষ পর্যন্ত পাকিস্তান তাই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলতে পারে ১৫৩ রান। জবাব দিতে নামা কিউইদের শুরুতে চাপে ফেললেও ওপেনার শেইফার্ট এবং চারে নামা গ্লেন ফিলিপ্সে ধাক্কা কাটিয়ে ওঠে স্বাগতিকরা। ফিলিপ্স আউট হন ২৩ রান করে। ওদিকে শেইফার্ট ৪৩ বলে ছয় চার ও এক ছয়ে ৫৭ রান করলে এবং মার্ক চ্যাপম্যানের ব্যাট থেকে ৩৪ রান আসলে সহজে জয়ের বন্দরে পৌছে যায় তারা।

শেষ দিকে জেমি নিশাম ১৫ এবং মিশেল সাটনার ১২ রান করে ১৮.৫ ওভারে দলকে জয় এনে দেন। পাকিস্তানের হয়ে হ্যারিস রউফ তিনটি এবং শাহিন শাহ আফ্রিদি দুই উইকেট তুলে নেন। কিউই পেসার জ্যাকব ডাফি ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ৪ উইকেট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯