বুধবার, ২৯ Jul ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
তামিম-মোস্তাফিজ পাঁচ মাস পর মাঠে

তামিম-মোস্তাফিজ পাঁচ মাস পর মাঠে

ক্রীড়া প্রতিবেদক :: প্রায় পাঁচ মাস পর ক্রিকেট মাঠে ফিরলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও পেসার মোস্তাফিজুর রহমান। গত মার্চ মাসে করোনা ভাইরাসের কারণে ঢাকা প্রিমিয়ার লিগে বন্ধ হওয়ার পর প্রথম মাঠে নামলেন তারা। রোববার (১৬ আগস্ট) মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলনে অংশ নেন তামিম ও মোস্তাফিজ।

সকাল ১০টা ১০ মিনিটের দিকে মিরপুরের মূল মাঠে এসে রানিং করেন তামিম। প্রায় ২০ মিনিটের মতো রানিং শেষে ইনডোরে চলে যান ব্যাটিং অনুশীলনে। সেখানে প্রায় এক ঘণ্টা ধরে চলে ব্যাটিং অনুশীলন।

সকাল ১০টা ২০ মিনিটের দিকে এসে আগে জিমে কিছুক্ষন অনুশীলন করেন মোস্তাফিজ। এরপর মূল মাঠে রানিং করেন তিনি। তবে বৃষ্টির কারণে বোলিং অনুশীলন করতে পারেননি দ্য ফিজ।

এর আগে তৃতীয় ধাপের প্রথম দিনের অনুশীলন করেন সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এরা সবাই এক ঘণ্টার মতো ব্যাটিং অনুশীলন শেষে ঘাম ঝরিয়েছেন রানিং ও জিম সেশনে। মুশফিক অবশ্য এর পাশাপাশি কিপিং অনুশীলন করেছেন। সূচি অনুযায়ী অনুশীলন করেছেন মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন ও তাইজুল ইসলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯