মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
এখনও আশাবাদী অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে

এখনও আশাবাদী অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে

করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে আছে সব ধরনের ক্রিকেট আসর। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্যও ঝুলছে সুতোতে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সীমিত ওভারের এই বৈশ্বিক টুর্নামেন্টের ভাগ্য আপাতত মূলতবি রাখলেও শুক্রবার (১২ জুন) অস্ট্রেলিয়ার ক্রীড়া মন্ত্রী রিচার্ড কোলব্যাক জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে তারা এখনও আশাবাদী।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া। সীমিত ওভারের এই ক্রিকেট লড়াই ১৮ অক্টোবর শুরু হয়ে চলতো ১৫ নভেম্বর পযর্ন্ত। কিন্তু করোনার কারণে এখন শঙ্কার মুখে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

তবে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আশাবাদী কোলব্যাক এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) সঙ্গে আলাপচারিতায় জানান, ফেডারেল সরকার এখনও টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে পরিকল্পনা করছে। দেশের করোনা ভাইরাস নিয়ে প্রতিক্রিয়া টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আশা জাগিয়ে তুলছে।

ক্রীড়া মন্ত্রী বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা নিয়ে ফেডারেল সরকার খুব ঘনিষ্ঠতার সঙ্গে স্থানীয় আয়োজন কমিটি এবং সকল রাজ্য সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯