রবিবার, ২৬ Jul ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
পরীমনির হঠাত বিয়ে

পরীমনির হঠাত বিয়ে

পরীমনির হঠাৎ করেই টাইমলাইনে ভেসে ওঠে ‘গট ম্যারিড’ শব্দটি। ভক্তদের চমকে দিয়ে সত্যিই বিয়েটা সেরে ফেলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি।

তার বরের নাম কামরুজ্জামান রনি। থিয়েটার দল নাগরিক নাট্যাঙ্গণের সঙ্গে যুক্ত আছেন তিনি। পাশাপাশি তিনি ছোটপর্দার নির্মাতা হিসেবেও কাজ করছেন।

বিয়ের বিষয়টি নিশ্চিত হতে পরীমনির ফোন বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার সাড়া মেলেনি।

এরপর বৃহস্পতিবার রাতে যোগাযোগ করা হয় কামরুজ্জামান রনির সঙ্গে। ফোন রিসিভ হওয়া সাথে সাথে ওপার থেকে শোনা গেল পরীমনির কণ্ঠ।

স্বপ্নজাল খ্যাত এই নায়িকা জানালেন, গত ১০ মার্চ রাতে রাজারবাগ কাজি অফিসে বিয়ে করেন তারা। এরপর শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন পরী। বর্তমানে সুন্দরবনে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিং করছেন তিনি।

পরীমনি বলেন, ‘বিয়ে হঠাৎ করেই করে ফেললাম। আমি এখন অপারেশন সুন্দরবন সিনেমার শুটিং করছি। কয়েকদিন পরেই ঢাকায় ফিরব। আমার সঙ্গে এখানে এসেছিল রনি। আজ ঢাকায় ফিরে যাচ্ছে সে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

অভিনেত্রী ও নির্মাতা হৃদি হকের ‘১৯৭১: সেই সব দিন’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন রনি। ছবিটিতে অভিনয় করছেন পরীমনি। এই ছবির গল্প শুনতে গিয়ে পাঁচ মাস আগে রনির সঙ্গে পরীর পরিচয়।

এরপর একে অপরকে জানা। ৯ মার্চ রনি পরীকে বিয়ের প্রস্তাব দেয়। হঠাৎ করেই ওই দিনই রাতে বিয়ে করে ফেলেন তারা।

রনি বলেন, ‘পরীর শুটিং শেষ হলে আমরা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯