সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
রজনীকান্তের বিস্ময়কর শুরু, চারদিনে ১৫০ কোটি

রজনীকান্তের বিস্ময়কর শুরু, চারদিনে ১৫০ কোটি

অনলাইন ডেস্ক :: প্রথম চারদিনে বিশ্বজুড়ে বক্স অফিসে রজনীকান্তের ক্রাইম থ্রিলার ‘দরবার’-এর আয় দাঁড়িয়েছে ১৫০ কোটি রূপি। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান লাইকা প্রডাকশন এক ঘোষণায় এই খবর জানিয়েছে।

ধারণা করা হচ্ছে সপ্তাহ শেষ হতে হতে এই অংক নিশ্চিতভাবে ২০০ কোটি ছাড়িয়ে যাবে।

এ আর মুরুগাদোসের পরিচালনায় দরবার সিনেমাটি রিলিজ দেওয়া হয়েছিলো তিনটি ভাষায়। তামিল ও তেলেগু ভাষায় সিনেমাটি দুর্দান্ত সাফল্য দেখালেও হিন্দি ভাষার সংস্করনটি বাজারে কিছুটা ধুকছে বলে জানায় বক্স অফিস।

বিশেষ করে তামিল ভাষাভাষী অঞ্চলে স্বপ্নের মত শুরু করেছে দরবার। বক্স অফিসের তথ্যমতে আয়ের সিংহভাগই এসেছে তামিলনাড়ু অঞ্চল থেকে।

সিনেমাটিতে রজনীকান্ত পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমার মধ্য দিয়ে ২৫ বছর পর পুলিশের চরিত্রে অভিনয়ে ফেরা হলো রজনীকান্তের।

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা এ আর মুরুগাদোস ও সুপারস্টার রজনীকান্তের একসঙ্গে এটাই প্রথম সিনেমা। জানা গেছে, এই প্রকল্পের সাফল্য দেখে ইতিমধ্যে রজনী-মুরুগাদোস জুটি নতুন প্রকল্পের পরিকল্পনা শুরু করে দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯