শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
হুট করেই লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ একই বিমানে। কোথায় যাচ্ছেন তারা? দীর্ঘদিন ধরে রার্সার হয়ে খেলার সুবাদে সুয়ারেজ-মেসির বন্ধুত্বের মাত্রা অতুলনীয়। খেলার মাঠের পাশাপাশি অনুশীলন, ড্রেসিং রুম, টিম হোটেল থেকে শুরু করে প্রায়ই দু’জন ঘুরতে বেড়িয়ে পড়েন। পরশু সকালে মেসি নিজস্ব বিমান চেপে গেছেন আর্জেন্টিনা, তার সঙ্গে ছিলেন বন্ধু সুয়ারেজও। তবে সুয়ারেজ কিন্তু আর্জেন্টিনা যাননি। মেসি তার বন্ধু সুয়ারেজকে নিয়ে বিমানে চেপে বার্সেলোনা থেকে প্রথমে উরুগুয়ে যান। সেখানে সুয়ারেজকে নামিয়ে দিয়ে মেসি চলে যান আর্জেন্টিনার রোজারিওতে। সেখানে পরিবারের সাথে বড়দিন উদযাপন করেন লিটল জিনিয়াস।