শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বাংলাদেশের ৫ ক্রিকেটার আইপিএল’র নিলামে উঠছে

বাংলাদেশের ৫ ক্রিকেটার আইপিএল’র নিলামে উঠছে

অনলাইন রিপোর্টর :: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টি-টোয়েন্টির ত্রয়োদশ আসরের খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হচ্ছে কলকাতায়। এবারের নিলামের খেলোয়াড়দের তালিকায় থাকছে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার।
তারা হলেন- উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম, অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াল, সাব্বির রহমান, পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও পেসার মোস্তাফিজুর রহমান।

নিলামে নাম তুলতে আগ্রহী খেলোয়াড়দের প্রাথমিক তালিকা গেল ২ ডিসেম্বর প্রকাশ করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে গেল বুধবার ৩৩২ ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মোস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি। মুশফিক ও মাহমুদউল্লাহর ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। সাইফউদ্দিন ও সাব্বিরের ভিত্তিমূল্য রাখা হয়েছে ৫০ লাখ রুপি।

আইপিএলের নিলামের প্রাথমিক তালিকায় ছিলেন বাংলাদেশের ছয় খেলোয়াড়। তারা হলেন- মোস্তাফিজ, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার। তবে চূড়ান্ত তালিকায় জায়গা পাননি তামিম, মিরাজ, সৌম্য ও তাসকিন।
আগামী বছরের এপ্রিলে মাঠে গড়াবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা আইপিএলের ১৩তম আসর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯