শনিবার, ২৫ Jul ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
৮ উইকেটে জয়ের আনন্দ: রাজশাহী

৮ উইকেটে জয়ের আনন্দ: রাজশাহী

মিরপুরের উইকেটে কোনো সমস্যা ছিল না। সমস্যার যা কিছু ছিল তার সবটুকু সিলেট থান্ডারের ব্যাটিংয়ে। আর সেই সত্যটা প্রমাণিত হলো রাজশাহী রয়্যালসের ৮ উইকেটের জয়ে। সিলেট থান্ডারের ৯১ রানের স্কোর রাজশাহী রয়্যালস টপকে গেল ঝটপট এবং দাপুটে ভঙ্গিতে।
৮ উইকেটের জয়ের আনন্দ নিয়ে রাজশাহী যখন মাঠ ছাড়ছে তখনো এই ম্যাচের ৫৫ বল বাকি! এই হিসেবই জানিয়ে দিচ্ছে অসম একটা ম্যাচ হয়েছে শুক্রবার, ১৩ ডিসেম্বর বঙ্গবন্ধু বিপিএলে।
দুপুরে রাজশাহী রয়্যালস টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায়। সিলেটের শুরুর চার ওভার বেশ ভালোই হয়েছিল। কিন্তু ওপেনার রনি তালুকদারের ফিরে আসায় যেন মড়ক লাগল পুরো দলের ব্যাটিংয়ে। অলক কাপালি নিজের প্রথম ওভারেই বিদায় করলেন বিপদজনক হয়ে উঠা জনসন চার্লসকে। আর পরের বলেই শূন্য রানে ফেরালেন জীবন মেন্ডিসকে। এই জোড়া উইকেট হারানোর ধাক্কা কিছুটা সামলে উঠেছিল সিলেট মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ মিঠুনের ব্যাটিংয়ে। কিন্তু রবি বোপারা তার ফিরতি স্পেলে এসে সিলেটের এই দুটি প্রাইজ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফের রাজশাহীর দাপট ফিরিয়ে আনেন।

১০ ওভারে ৭২ রানে ৪ উইকেট হারানো সিলেট আকস্মিকভাবে ধসে পড়ে পরের পাঁচ ওভারে। চোখের পলকেই যেন ৯১ রানে অলআউট! তখনো তাদের ইনিংসের ২৭ বল বাকি!
জয়ের টার্গেট মামুলি ৯২ রান। কিন্তু রাজশাহী রয়্যালসের শুরুটা হলো উইকেট পতন দিয়ে। অফস্পিনার নাঈম হাসানের প্রথম ওভারেই হযরতউল্লাহ জাজাই শূন্য রানে বোল্ড। ম্যাচের প্রথম ওভারে কোনো রানই করতে পারেনি রাজশাহী। ০ রানে ১ উইকেট! চলতি বঙ্গবন্ধু বিপিএলে এটাই প্রথম মেডেন ওভার। কিন্তু শুরুর সেই সমস্যা খানিকবাদেই কাটিয়ে উঠে রাজশাহী। আরেক ওপেনার লিটন দাস এবং ওয়ানডাউনে আফিফ হোসেন ধ্রুব’র ব্যাটিং দলকে সহজ জয়ের পথেই রাখে। আফিফ ৩০ রান করে ফিরলেও লিটন দাস ২৬ বলে ৭ বাউন্ডারিতে ৪৪ রান করে দলের প্রভাবী জয়ে বড় ভূমিকা রাখেন।
চলতি টুর্নামেন্টে এটি রাজশাহীর টানা দ্বিতীয় জয়। আর সিলেট থান্ডারের টানা দ্বিতীয় হার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯