শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
অনলাইন নিউজ :: গোলাপি বলের ম্যাচে কলকাতায় যাওয়ার কথা ছিল। সবাইকে অবাক করে সেখানে মহেন্দ্র সিং ধোনি পা ফেলেননি। হঠাৎ জানা গেল, দুই-একদিনের ভেতরেই সেই কলকাতায় যাচ্ছেন তিনি। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ধোনির কলকাতা সফর নিয়ে অসম্ভব গোপনীয়তা বজায় রাখা হয়েছে।
তিনি কখন যাচ্ছেন, কোথায় থাকবেন সে বিষয়ে কিছুই জানানো হচ্ছে না।
ধোনির এই সফর ক্রিকেট সংক্রান্ত কোনো কারণে নয়। শুটিংয়ের কাজের জন্য সৌরভ গাঙ্গুলির শহরে যাচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
বছর দুয়েক আগে একবার কলকাতায় গিয়ে বিশ্বজয়ী ভারত অধিনায়ক কপিল দেবের সঙ্গে শুটিং করেন ধোনি। সেই শুটিং হয়েছিল ইডেনে। তবে এবার ইডেনে কোনও শুটিং হচ্ছে না।
ইংল্যান্ডে বিশ্বকাপের সেমিফাইনালের পর ধোনি ক্রিকেট থেকে দূরে। কবে ফিরবেন, আদৌ ফিরবেন কি না সে বিষয়ে কোনো খবর নেই।