রবিবার, ২৬ Jul ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বাকেরগঞ্জে ডাকাত সর্দারকে আটক করে অর্ধলক্ষ টাকায় দফারফা করে ছেড়ে দিয়েছে পুলিশ

বাকেরগঞ্জে ডাকাত সর্দারকে আটক করে অর্ধলক্ষ টাকায় দফারফা করে ছেড়ে দিয়েছে পুলিশ

বাকেরগঞ্জ প্রতিনিধি
বাকেরগঞ্জে ডাকাত সর্দার বাবুল হাওলাদারকে আটক করে অর্ধ লক্ষ টাকা দফারফা করে ছেড়ে দিয়েছে পুলিশ। ঘটনায় এলাকাবাসীর মনে চাপা ক্ষোভ বিরাজ করছে। উপজেলার দুর্ধর্ষ ও আন্তঃজেলা ডাকাত সর্দার বাবুলকে আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেয়ায় পুলিশের বিতর্কিত কর্মকান্ড নিয়েও জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সূত্রে জানা যায়, উপজেলার নিয়ামতি ইউনিয়ন এর দেবদাস এর পুত্র আন্তঃজেলার ডাকাত সরদার বাবুল হাওলাদার। ডাকাতি করা যার নেশা ও পেশায় পরিণত হয়ে গিয়েছে। বাকেরগঞ্জ ও নলছিটিসহ বিভিন্ন থানায় তার নামে একাধিক ডাকাতি মামলা রয়েছে। উপজেলার এক মূর্তিমান ডাকাতের নাম বাবুল হাওলাদার। বর্তমানে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নূরুল ইসলাম পিপিএম তৎকালীন সময় বাকেরগঞ্জ থানায় কর্মরত অবস্থায় ডাকাত নিধন অভিযানে নামেন। তিনি কর্মরত অবস্থায় বাকেরগঞ্জ থেকে দুর্ধর্ষ ডাকাত সর্দার বাবুল হাওলাদারসহ ১১০জন ডাকাতকে আটক করে অনেকটা ডাকাত মুক্ত করেছিলেন উপজেলাকে। পুলিশ ও র্যাবের খাতায় তালিকাভুক্ত একজন শীর্ষ ডাকাত বাবুল। বিশ্বস্ত সূত্র জানায়, আন্তঃজেলা ডাকাত সর্দার বাবুল হাওলাদার দীর্ঘদিন কারাভোগ করে বৃহস্পতিবার জেল থেকে মুক্তি পেলে বাকেরগঞ্জ থানার ইন্সপেক্টর মোঃ জুবাইর ও এসআই মমিন তাকে বরিশাল থেকে আটক করে থানায় নিয়ে আসেন। সারারাত থানায় আটকে রেখে ডাকাত সর্দার বাবুলকে ভয়-ভীতি প্রদর্শন করে থানার এক দালালের মাধ্যমে ওসি মোঃ আবুল কালাম দফারফা করে অর্ধলক্ষ টাকা গ্রহণ করে শুক্রবার বিকেলে তাকে ছেড়ে দেন। এ বিষয়ে জানতে চাইলে ইন্সপেক্টর জুবাইর বলেন, বড় কোনো ডাকাত জেল থেকে মুক্তি পেলে তাকে আটক করে নিয়ে এসে সতর্ক করে পুলিশ ছেড়ে দেয়। তারই অংশ হিসেবে ডাকাত সর্দার বাবুলকে আটক করে থানায় নিয়ে আসে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে। উৎকোচ গ্রহণের বিষয়টি তিনি অস্বীকার করেন। থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। উপজেলার একজন শীর্ষ ডাকাত সর্দারকে গ্রেফতার করে আবার একদিন পর কি কারনে ছেড়ে দেয়া হয়েছে তা খতিয়ে দেখার জন্য এলাকাবাসী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ পুলিশের ডিআইজি ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯