বুধবার, ২২ Jul ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
‘সাপলুডু’র আড্ডায় জাহিদ হাসান-কনা-ইমরান

‘সাপলুডু’র আড্ডায় জাহিদ হাসান-কনা-ইমরান

আসছে ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘সাপলুডু’। বেঙ্গল মাল্টিমিডিয়ার ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এছাড়া একঝাঁক তারকাকে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে হাজির হতে দেখা যাবে।
ছবির প্রচারণায় গেল কয়েক মাস ধরেই কাজ করে যাচ্ছে অভিনয় শিল্পীরা। এবার ফেসবুক লাইভে আসছেন ছবির অন্যতম অভিনেতা জাহিদ হাসান। তার সঙ্গে থাকবেন ছবির দুই গায়ক-গায়িকা ইমরান ও কনা। তারা তিনজন ছবিটির পেছনের গল্প নিয়ে আড্ডা দেবেন। ছবির গান নিয়ে কথা বলবেন ইমরান-কনা।
আজ শনিবার রাত ৯ টায় ‘সাপলুডু’ ফেসবুক পেজ ও আরটিভির ফ্যান পেজ থেকে লাইভে আসবেন তারা। ছবিটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল।
গেল বছরের ২৭ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবির শুটিং হয় ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের বেশ কিছু লোকেশনে। ‘সাপলুডু’ ছবিতে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯