মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বল টেম্পারিংএ শাস্তি পেয়েও নিজেকে নির্দোষ দাবি বোপারার

বল টেম্পারিংএ শাস্তি পেয়েও নিজেকে নির্দোষ দাবি বোপারার

বল টেম্পারিং কাণ্ডে শাস্তি পেয়েও নিজেকে নির্দোষ দাবি বোপারার
বল টেম্পারিং কাণ্ডে শাস্তি পেয়েও নিজেকে নির্দোষ দাবি বোপারার

নিজস্ব প্রতিবেদন>>চলতি বিপিএল আসরে গত ৭ ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের মুখোমুখি হয় সিলেট সানরাইজার্সের। মোসাদ্দেক হোসেন সৈকতের পরিবর্তে এদিন সিলেটের অধিনায়কত্ব করেন রবি বোপারা।

আর এই ম্যাচেই প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ইংলিশ এই অলরাউন্ডার করে বসেন বল টেম্পারিং।খুলনার ইনিংসের নবম ওভারে বল টেম্পারিং করেন বোপারা। সেই ওভারের চতুর্থ বলটি করার আগেই বল বিকৃত করার চেষ্টা করতে দেখা যায় বোপারাকে। নিজের দুই হাতের নখ দিয়ে বলের চামড়ার ওপর ঘষতে থাকেন তিনি। বিষয়টি আম্পায়ারের দৃষ্টিগোচর হয়।এরপর তৎক্ষণাৎ সিলেটকে ৫ রান জরিমানা ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। এর আগে পরিবর্তন করা হয় বিকৃত করা বল।

ঘটনার রেশ এখানেই থেমে যায়নি। ম্যাচ শেষে ম্যাচ রেফারি দেবব্রত পাল বোপারাকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা প্রদান করেন। সেই শাস্তির বিরুদ্ধে আপিল করলে বোপারার শাস্তি কমানো হয়েছে।

কমানো শাস্তিও অবশ্য কম নয়। বোপারাকে ম্যাচ ফি এর ৭৫ শতাংশ জরিমানা গুনতে হবে। সেই সাথে তার নামের পাশে বসানো হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট।বিসিবি জানিয়েছে, বল বিকৃতি বা বিকৃতির চেষ্টা বিপিএলের প্লেয়িং কন্ডিশনের ৪১.৩ নবর ধারা ভঙ্গ করে। ম্যাচ রেফারির আরোপিত শাস্তির বিরুদ্ধে আপিল করে নিষেধাজ্ঞা থেকে বাঁচলেও জরিমানা ও ডিমেরিট পয়েন্ট থেকে আর বাঁচার সুযোগ নেই বোপারার।

তবে বুধবার (০৯ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে বোপারা দাবি করলেন, তিনি আসলে বল টেম্পারিং করেননি, পুরো বিষয়টিই ছিল ভুল বোঝাবুঝি। এসময় বল হাতে নিয়ে গ্রিপ দেখিয়ে ইংলিশ অলরাউন্ডার বলেন, আসলে আমার নাকল বলকেই টেম্পারিং ভেবে ভুল হয়েছে।

বোপারা বলেন, আমি যখন নাকল বল করি, দৌড় দেওয়ার সময় বলটা লুকিয়ে রাখি। মাঝেমধ্যে আমি বলটাকে এভাবে-ওভাবে (গ্রিপ দেখিয়ে) ধরি। এই গ্রিপটা সহজ নয়। বিশেষ করে ভেজা বলে। এটার জন্য আপনাকে বলের সেরা অংশটা খুঁজে বের করতে হবে।

বলের সুবিধাজনক অংশটা বের করতে গিয়ে নখ দিয়ে বারবার জায়গা পরিবর্তন করতে হয়, দেখিয়ে বোপারা বলেন, আমার মনে হয়, এই ব্যাপারটিকেই ভুল বোঝা হয়েছে। এটা আসলেই হতাশাজনক। কিন্তু এটাই জীবন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯