বুধবার, ২৯ Jul ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
রফিক-সুজনরা টাকা পাননি, রোড সেফটি সিরিজে খেলবেন না শচীন

রফিক-সুজনরা টাকা পাননি, রোড সেফটি সিরিজে খেলবেন না শচীন

রফিক-সুজনরা বেতন পাননি, রোড সেফটি সিরিজে খেলবেন না শচীন
রফিক-সুজনরা বেতন পাননি, রোড সেফটি সিরিজে খেলবেন না শচীন

নিজস্ব প্রতিবেদন>>২০২০ সালে প্রথম বার শুরু হয়েছিল রোড সেফটি সিরিজ। বিভিন্ন দেশের কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে খেলা হয়েছিল এই সিরিজে। তবে দ্বিতীয় আসর ঘনিয়ে আসলেও এই সিরিজে খেলার টাকা এখনো হাতে পৌঁছায়নি সিরিজটিতে খেলা কিংবদন্তি ক্রিকেটারদের হাতে, এই তালিকায় আছেন বাংলাদেশের মোহাম্মদ রফিক, খালেদ মাহমুদ সুজন থেকে শুরু করে শচীন টেন্ডুলকাররাও।

টেন্ডুলকার ইন্ডিয়া লেজেন্ডসের হয়ে খেলেছিলেন। এই দল সিরিজের প্রথম সংস্করণে জয়ী হয়। সেই মৌসুমের জন্য শচীনকে তার সম্পূর্ণ প্রাপ্য অর্থ হয়নি বলে অভিযোগ। এই কারণেই তিনি সম্পূর্ণভাবে এই প্রকল্প থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।এরই প্রতিবাদে এবার এই সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন শচীন।

ভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, ‘শচীন এই মৌসুমে আর এই টুর্নামেন্টে অংশ হবেন না। টুর্নামেন্টটি ১-১৯ মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা আছে, তবে শচীন সেই টুর্নামেন্টে কোনোভাবেই অংশ নেবেন না।চুক্তি ছিল, ২০২০ সালে সূচি নির্ধারিত হওয়া এই টুর্নামেন্টটিতে স্বাক্ষর করার পরে প্রতিটি খেলোয়াড়কে তাদের প্রাপ্য অর্থের ১০ শতাংশ দেওয়া হবে। আরও ৪০ শতাংশ আসবে ২৫ ফেব্রুয়ারি, ২০২১-এর মধ্যে।

বাকি অংশ খেলোয়াড়রা হাতে পাবেন ৩১ মার্চ। তবে সেই ডেডলাইনের দশ মাস পেরিয়ে গেলেও এখনো খেলোয়াড়রা অর্থ হাতে পাননি। যার ফলেই এই সিদ্ধান্ত নিয়েছেন শচীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯