মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ধুঁকছে বাংলাদেশ ৪৭ রানে ৪ উইকেট হাড়িয়ে

ধুঁকছে বাংলাদেশ ৪৭ রানে ৪ উইকেট হাড়িয়ে

ক্রিয়া >> প্রথম চার ওভারে সতর্ক ব্যাটিংয়ে উইকেট হারায়নি বাংলাদেশ। পঞ্চম ওভারে পতন হয় প্রথম উইকেটের। আউট হন লিটন কুমার দাস। বোলার এজাজ প্যাটেলের চেয়ে অবশ্য এতে কৃতিত্ব বেশি ফিল্ডার স্কট কুগেলাইনের।

বাঁহাতি স্পিনার এজাজের ঝুলিয়ে দেওয়া বল জায়গা বানিয়ে ইনসাইড আউট শট খেলার চেষ্টা করেন লিটন। কিন্তু বলের পিচ পর্যন্ত যেতে না পারায় ব্যাটের কানায় লেগে বল যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে। পয়েন্টের ফিল্ডার কুগেলাইন বাঁদিকে ঝাঁপিয়ে বাঁহাতেই নেন অসাধারণ এক ক্যাচ।

প্রথম বলটা পুরোপুরি মিস করে গেলেও পরের বলে আবারও ব্যাট চালিয়ে কট-বিহাইন্ড হয়েছেন মোহাম্মদ নাঈম। ঘন্টায় ১৪৭ কিলোমিটার গতির বলে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম উইকেট পেয়েছেন সিয়ার্স, নাঈম ফিরেছেন ২১ বলে ২৩ রান করে।

সামনে ডাইভ দিয়ে বেশ ভালো আরও একটা ক্যাচ নিয়েছেন রবীন্দ্র। লিটন দাসের পর সৌম্যও ফিরলেন প্রায় একই জায়গায় ক্যাচ দিয়ে। একাদশে ফেরার ম্যাচে ৯ বলে ৪ রান সৌম্যর, ৩৮ রানে বাংলাদেশ হারাল দ্বিতীয় উইকেট।

সিরিজ শুরুর আগে থেকে সিয়ার্সের গতি নিয়ে ছিল আলোচনা। তবে এ উইকেটে সেভাবে আর ছাপ এর আগে কই রাখতে পারলেন নিউজিল্যান্ড পেসার। আজ অবশ্য প্রথম দুই বলেই দেখালেন ঝলক।

সর্বশেষ জোরের ওপর শট খেলে ক্যাচ তুলে ফিরলেন মুশফিকুর রহিম। রাচিন রবীন্দ্রর বলে লং-অফে কলিন ডি গ্র্যান্ডহোমের হাতে ধরা পড়েছেন তিনি, ৮ বলে ৩ রান করেই। সিরিজে এ নিয়ে তিনবার দুই অঙ্কের নিচেই থামলেন মুশফিক (এর মাঝে দুটি শূন্য)। ৪৬ রান তুলতেই চতুর্থ উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯