বুধবার, ২৯ Jul ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
মেহেদী হাসান মিরাজ পুত্র সন্তানের বাবা হয়েছেন

মেহেদী হাসান মিরাজ পুত্র সন্তানের বাবা হয়েছেন

নিউজ ডেস্ক :: গত বছরের ২১ মার্চ খুলনা খালিশপুরের বেলাল হোসেনের মেয়ে রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জাতীয় দলের ঘূর্ণি জাদুকর মেহেদী হাসান মিরাজ। এবার সুসংবাদ জানালেন মিরাজ। মিরাজ-প্রীতির ঘর আলো করে এলো নতুন অতিথি। পুত্র সন্তানের বাবা হয়েছেন মিরাজ। প্রথমবারের মতো বাবা হলেন তিনি। আজ শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে এই সুসংবাদ দেশবাসীকে নিজেই জানালেন মিরাজ।

মিরাজ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আজ (শনিবার) আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তা’লার। ’

মিরাজের সেই স্ট্যাটাসে নেটিজেনরাদোয়া ও শুভকামনা জানাচ্ছেন।

আগামী রোববার থেকে শুরু হবে তিন দলের প্রেসিডেন্ট কাপ ওয়ানডে টুর্নামেন্ট। যেখানে রিয়াদ একাদশের হয়ে খেলবেন এই স্পিনিং অলরাউন্ডার। তার আগেই প্রথমবারের মতো বাবা হওয়ার সুসংবাদে ভাসলেন ২৩বছরের এই ক্রিকেটার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯