শনিবার, ২৫ Jul ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
মো আনোয়ার হোসেন: বরিশাল জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক অঙ্গনে এডভোকেট এনায়েত হোসেন বাচ্চু কাজী একটি পরিচিত নাম। তিনি দীর্ঘদিন ধরে আইন পেশার সাথে যুক্ত রয়েছেন এবং বর্তমানে সদস্য,বাংলাদেশ বার কাউন্সিল পাবলিক প্রসিকিউটর (পিপি), চেয়ারম্যান-ল রিফ-ম কমিটি একই সাথে ডেপুটি অ্যার্টনি জেনারেল(ডিআইজি) এবং দুদকের চীপ প্রসিকিউটর দায়িত্ব পালন করিতেছেন, তিনি বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়কের পদে রয়েছেন।
আইনজীবী হিসেবে পরিচিতি ছাড়াও, কাজী এনায়েত হোসেন বাচ্চু তার রাজনৈতিক পরিচয়ের কারণে বিভিন্ন সময়ে সংবাদ শিরোনামে এসেছেন। সম্প্রতি, তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপিত হওয়ায় স্থানীয় রাজনীতিতে আলোচনা সৃষ্টি হয়। এর আগে ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় সংবাদ সূত্রে জানা যায়, তিনি এবং তার লন্ডন প্রবাসী ছোট ভাই কাজী শাহ আলম শাহীন বিভিন্ন সময়ে রাজনৈতিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।