শনিবার, ২৫ Jul ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

অনুসন্ধান২৪>>মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদুরে মানড়া এলাকায় অবস্থিত ঐতিহাসিক জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৩০ নভেম্বর) রাত সাড়ে তিনটায় ঘটনাটি ঘটে।

স্বাধীনতার ইতিহাসের সাক্ষ্যবহনকারী স্থাপনায় এমন আগুন নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে এলাকাবাসীর মাঝে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন  জানান, ইতিমধ্যে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় মামলা হবে। সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে নিরাপত্তা বেষ্টনী ও সিসিটিভি স্থাপন করার বিষয়ে ভাবার সময় এসেছে।

সূত্রমতে, রাতের অন্ধকারে একটি প্রাইভেটকার স্মৃতিস্তম্ভের সামনে এসে থামে। গাড়ি থেকে নামা দুইজন দুটি টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। পুরো ঘটনাটি পরিকল্পিতভাবে এবং স্বল্প সময়ে সম্পন্ন করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. কামাল হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতার ফেসবুকে আগুন দেওয়ার ফুটেজটি শেয়ার করা হয় রাতেই। আগুন লাগানোর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের কাজ চলছে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯