শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
শেখ হাসিনার হাতে চিকিৎসাগত নিপীড়নের শিকার হয়েছেন খালেদা জিয়া

শেখ হাসিনার হাতে চিকিৎসাগত নিপীড়নের শিকার হয়েছেন খালেদা জিয়া

শেখ হাসিনার হাতে চিকিৎসাগত নিপীড়নের শিকার হয়েছেন খালেদা জিয়া
শেখ হাসিনার হাতে চিকিৎসাগত নিপীড়নের শিকার হয়েছেন খালেদা জিয়া

অনুসন্ধান২৪>>‘আল্লাহ যেন হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন।’

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার হাতে চিকিৎসাগত নিপীড়নের শিকার হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। তার সাথে হাসপাতালে এসেছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আল্লাহ যেন হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন।’

তিনি বলেন, ‘দোয়া করবেন ওনার (বেগম খালেদা জিয়া) জন্য, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন।’

তিনি আরো বলেন, ‘আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে ওনার যে লড়াই, সে লড়াইয়ের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক উত্তরণের পথে দেশ যাচ্ছে, সেটি যেন উনি নিজে দেখে যেতে পারেন।’

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে, একটা ক্লিনিক্যাল অপ্রেসনের মধ্য দিয়ে উনি গিয়েছেন, উনি মেডিক্যাল অত্যাচারের মধ্য দিয়ে গেছেন-আমার মনে হয়, আল্লাহ যেন হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে বাঁচিয়ে রাখেন।’

এভারকেয়ার হাসপাতালে দেশী-বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে গঠিত মেডিক্যাল বোর্ডের অধীনে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার প্রয়োজনে বিদেশে নেয়ার সব প্রস্তুতি নিয়ে রেখেছে মেডিক্যাল বোর্ড। আজ বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিতে হাসপাতালে যান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এ সময় তিনি জানান, মেডিক্যাল বোর্ডের দায়িত্বে থাকা চিকিৎসকরা বলেছেন বেগম খালেদা জিয়াকে আরো উন্নত চিকিৎসায় বিদেশে নেয়ার প্রস্তুতি রাখা হয়েছে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯