বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল-৫ আসনে প্রার্থী হচ্ছেন ডা. মনীষা

বরিশাল-৫ আসনে প্রার্থী হচ্ছেন ডা. মনীষা

বরিশাল-৫ আসনে প্রার্থী হচ্ছেন ডা. মনীষা
বরিশাল-৫ আসনে প্রার্থী হচ্ছেন ডা. মনীষা

অনুসন্ধান২৪>>বরিশাল-৫ (সদর) আসনে প্রার্থী হচ্ছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেত্রী ডা. মনীষা চক্রবর্ত্তী। যার আরেকটি পরিচয় টেসলা নেত্রী। ব্যাটারিচালিত অটোরিকশা ও থ্রি হুইলারের বৈধতা চেয়ে গড়ে ওঠা সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব তিনি। এ কারণে অনেকে তাকে টেসলা নেত্রী হিসাবেই চেনেন। বরিশালের আলোচিত মুখ ডা. মনীষা বাসদের বরিশাল জেলা কমিটির সদস্য সচিব।

২০১৮ সালে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ গ্রহণের মাধ্যমে আলোচনায় আসেন এই নেত্রী। তবে বরিশালে তার আন্দোলন সংগ্রামের প্রধান ক্ষেত্র ছিল ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা। সে সময় অবৈধ এসব ব্যাটারিচালিত রিকশার পক্ষ নেওয়া নিয়ে মুখোমুখি অবস্থান ছিল সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও বাসদ নেত্রী মনীষার। বিভিন্ন সময়ে থ্রি হুইলার চালকদের আন্দোলন সংগ্রাম ছাড়াও বরিশালের সমসাময়িক বিষয়ে আন্দোলন করে খ্যাতি পাওয়া ডা. মনীষা সদর আসনে প্রার্থী হলে বাম ধারার ভোটার ও টেসলা চালকরা তার পক্ষে থাকবেন বলে মনে করেন সাধারণ মানুষ।

সংসদ-সদস্য প্রার্থী হওয়ার বিষয়ে আলাপকালে এই নেত্রী বলেন, ‘আমি ও আমার পরিবার সাধারণ মানুষদের জন্য সবসময় আন্দোলন সংগ্রাম করে আসছি। সংসদ-সদস্য নির্বাচিত হলে বরিশালের উন্নয়নের জন্য কাজ করব।’

এর আগে বরিশাল সদর পাঁচ আসনে সংসদ-সদস্য প্রার্থী ঘোষণা করেন বিএনপির মজিবর রহমান সরোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি ফয়জুল করিম, জামায়াতে ইসলামীর মোয়াজ্জেম হোসেন হেলাল এবং এনসিপির লিপু। বরিশাল সদর উপজেলার দশটি ইউনিয়ন ও সিটি শহর নিয়ে সদর পাঁচ আসন। আসন্ন জাতীয় সংসদ-সদস্য নির্বাচনে বরিশাল সদর পাঁচ আসনে ৪ লাখ ৬৮ হাজার ৬৭৯ জন ভোটারের বিপরীতে লড়াই করবেন এই পাঁচ প্রার্থী।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯