রবিবার, ২৬ Jul ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি ২৫ জুন পর্যন্ত স্থগিত

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি ২৫ জুন পর্যন্ত স্থগিত

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি ২৫ জুন পর্যন্ত স্থগিত
প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি ২৫ জুন পর্যন্ত স্থগিত

অনুসন্ধান ২৪ >>প্রাথমিকের সহকারী শিক্ষক সংগঠন এক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়সভা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, অতিরিক্ত সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের যুগ্ম সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিতি ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ বছর এবং ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন কার্যক্রম চলমান এবং দ্রুততম সময়ে নিষ্পত্তি হতে যাচ্ছে। সহকারী শিক্ষক এন্ট্রিপদে ১১তম গ্রেডের প্রস্তাবনা মন্ত্রণালয়ে এবং শীঘ্রই শিক্ষক নেতৃবৃন্দকে সমন্বয় করে অর্থ মন্ত্রণালয়ের সাথে আন্ত মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়েছে, সভায় চলমান আন্দোলন কর্মসূচি নিয়ে সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ৩ দাবি নিয়ে কর্তৃপক্ষ সুস্পষ্ট বক্তব্য প্রদান করেছে। শতভাগ পদোন্নতির দাবিতে ইতিবাচক পরিবর্তন প্রায় চূড়ান্ত।

শিক্ষক নেতারা জানান, কর্তৃপক্ষ তাদের অবস্থান তুলে ধরে চলমান কর্মসূচির বিষয়ে নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে কর্মবিরতির মতো কর্মসূচিকে নিরুৎসাহিত করেছেন এবং শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরে যেতে অনুরোধ জানিয়েছেন। চলমান কার্যক্রম সুষ্ঠু বাস্তবায়নের প্রয়োজনে কর্তৃপক্ষের প্রতি সহযোগী মনোভাব রেখে চলমান কর্মসূচি ২৫ জুন পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন সহকারী শিক্ষক সংগঠন এক্য পরিষদের নেতৃবৃন্দ।

উল্লেখিত সময়ে দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচি দিয়ে দাবি আদায় নিশ্চিত করা হবে। সে পর্যন্ত সব সহকর্মীকে কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হলো।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯