সোমবার, ০৮ Jun ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
প্রেমের টানে কোরিয়ান যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে বাংলাদেশে বিয়ে

প্রেমের টানে কোরিয়ান যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে বাংলাদেশে বিয়ে

প্রেমের টানে কোরিয়ান যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে বাংলাদেশে বিয়ে
প্রেমের টানে কোরিয়ান যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে বাংলাদেশে বিয়ে

অনুসন্ধান ২৪ >>তরুণীর প্রেমে পড়ে প্রেমের টানে বাংলাদেশে এসেছেন জে. মিঙ্গি নামে দক্ষিণ কোরিয়ার এক তরুণ। শুক্রবার (২২ নভেম্বর) ঢাকার সাভারে হয়ে গেল তাদের বিবাহ-পরবর্তী সংবর্ধনা।

গত ১ নভেম্বর প্রেমের টানে সাভারে চলে আসেন জে. মিঙ্গি। ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি হয়ে যান আরফান ইসলাম। পরদিন ২ নভেম্বর ইসলাম ধর্মের রীতিতে সুমাইয়ার সঙ্গে আবদ্ধ হন বিবাহবন্ধনে।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলের তরুণ জে. মিঙ্গির সঙ্গে চার মাস আগে অনলাইনে পরিচয় হয় সাভারের আড়াপাড়া সবুজবাগ এলাকার মো. রেজাউল করিমের মেয়ে রেজভি আক্তার সুমাইয়ার। সেই পরিচয় থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুজন।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সাভারের একটি কমিউনিটি সেন্টারে এ যুগলের বিবাহ-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আগতরা। যুগলের জন্য জানান শুভকামনা।

কন্যার ভিনদেশি তরুণের সঙ্গে বিয়ে হওয়ায় আনন্দিত সুমাইয়ার বাবা-মাসহ পরিবারের সদস্যরাও। বন্ধুত্ব থেকে প্রেম, এরপর সফল পরিণয়ে খুশি আরফান-সুমাইয়া যুগল। ভাঙা বাংলায় স্ত্রীর প্রতি ভালোবাসা জানান কোরিয়ান তরুণ।

বিবাহ-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়া আমন্ত্রিত অতিথিরা হাজার মাইলের দূরত্ব ঘুচিয়ে চার হাত এক হওয়া তা আজীবন অটুট থাকুক, এমনটিই প্রত্যাশা তাদের।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯