শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চরফ্যাশনে বজ্রপাতে দুইজনের মৃত্যু

চরফ্যাশনে বজ্রপাতে দুইজনের মৃত্যু

চরফ্যাশনে বজ্রপাতে দুইজনের মৃত্যু
চরফ্যাশনে বজ্রপাতে দুইজনের মৃত্যু

অনুসন্ধান ২৪ >> ভোলার চরফ্যাশনে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার হাজারীগঞ্জ ৬ নম্বর ওয়ার্ড ও এওয়াজপুর ৩ নম্বর ওয়ার্ডে বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের দিকে হঠাৎ ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় দলিল লেখক লিটন রাস্তা থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতেরা হলেন- এওয়াজপুর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও শশীভূষণ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. লিটন ও চর-ফকিরা গ্রামের বাসিন্দা জেলে রফিজুল ইসলামের ছেলে মো. শিহাব (১৩)।

এদিকে, একই সময় চর-ফকিরা গ্রামের জেলে রফিজুল ইসলামের ছেলে মো. শিহাব মাইনুদ্দিনঘাটে নোঙর করা নৌকার কাছে ছিল। এসময় ঝড়বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে গুরুতর আহত হয় সে। পরে স্বজনেরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ডাক্তার জেরিন আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯