শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হ্যাটট্রিক শিরোপা পিএসজির তিন ম্যাচ হাতে রেখেই

হ্যাটট্রিক শিরোপা পিএসজির তিন ম্যাচ হাতে রেখেই

হ্যাটট্রিক শিরোপা পিএসজির তিন ম্যাচ হাতে রেখেই
হ্যাটট্রিক শিরোপা পিএসজির তিন ম্যাচ হাতে রেখেই

অনুসন্ধান২৪>> ফরাসি লিগ ওয়ানে একচ্ছত্র দাপট দেখিয়েই চলছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। চলতি মৌসুমেও সেই ধারাবাহিকতা বজায় রেখে আরেকটি শিরোপা জিতলো লুইস এনরিকের দল। তিন ম্যাচ হাতে রেখেই টানা তৃতীয়বারের মতো ফ্রান্সের সর্বোচ্চ লিগে চ্যাম্পিয়ন হলো পিএসজি।

রোববার (২৮ এপ্রিল) লিগ ওয়ানের ম্যাচে উইসাম বেন ইয়েদেরের গোলে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় মোনাকো। এরপর ২২তম মিনিটে ফ্রান্সের ফরোয়ার্ড আলেকজান্ডার লাকাজেত সমতা টানার চার মিনিট পর আলজেরিয়ার ফরোয়ার্ড সাইদ বেনরাহমার গোলে এগিয়ে যায় লিওন।

শিরোপা জয়ের দিনে অবশ্য মাঠে নামতে হয়নি পিএসজিকে। তাদের কাজটা করে দিয়েছে লিগ টেবিলে দুইয়ে থাকা মোনাকো। অলিম্পিক লিওনের বিপক্ষে মোনাকো ৩-২ ব্যবধানে হারতেই টানা তৃতীয় শিরোপা জয়ের সুবাস পায় লিগ ওয়ানের সেরা দলটি।

দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে ফরাসি স্ট্রাইকার বেন ইয়েদেরের দ্বিতীয় গোলে ঘুরে দাঁড়ায় মোনাকো। তবে ম্যাচের শেষদিকে আর পারলো না তারা। ৮৪তম মিনিটে বেলজিয়ান ফরোয়ার্ড ফোফানার লক্ষ্যভেদে জয়ের আনন্দে মাঠ ছাড়ে লিওন।

লিওনের জয়ের সঙ্গে সঙ্গে ফ্রান্সের শীর্ষ লিগে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে যায় পিএসজি। অবশ্য আগের দিনই শিরোপা জিততে পারতো তারা। তবে দুর্বল দল লা হাভ্রের বিপক্ষে ম্যাচটি ড্র করায় অপেক্ষা বাড়ে তাদের।

এই নিয়ে লিগ ওয়ানে মোট ১২টি শিরোপা জিতল পিএসজি। যার ৩টি সবশেষ ১১ মৌসুমে। চলতি মৌসুমে পিএসজির আরও দুটি টুর্নামেন্ট জয়ের সম্ভাবনা আছে। ফরাসি কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ লিওন। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালেও তারা খেলবে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯